Ramayana Movie

‘অভিনয় না করলেও ছবি দেখতে যাব’, বার্তায় বিক্রান্ত! রাঘব সত্যিই তাঁর ‘চরিত্র’ কেড়ে নিলেন?

বিরক্ত অভিনেতা বিক্রান্ত। সাফ জানিয়েছেন, তিনি কখনওই রণবীর কপূর অভিনীত ‘রামায়ণ’-এর অংশ ছিলেন না!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭
Share:

বিক্রান্ত ম্যাসি না রাঘব জুয়াল? ছবি: ফেসবুক।

বিরক্ত বিক্রান্ত ম্যাসি। খবর, অভিনেতার বিরক্তির কারণ তাঁকে নিয়ে অযথা গুঞ্জন। মাঝে আচমকাই রব উঠেছিল, বিক্রান্ত নাকি রণবীর কপূর অভিনীত ‘রামায়ণ’-এ অভিনয় করবেন। তাঁকে দেখা যাবে রাবণের পুত্র ইন্দ্রজিতের ভূমিকায়।

Advertisement

অভিনেতার অনুরাগীরা যখন সবিস্তার জানতে উদ্‌গ্রীব, তখনই দ্বিতীয় রটনা! অভিনেতা রাঘব জুয়াল নাকি বিক্রান্ত ম্যাসির চরিত্রে অভিনয় করবেন। তিনি নাকি বিক্রান্তের অভিনীত চরিত্র কেড়ে নিয়েছেন! দ্বিতীয় খবরকে ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই মুখ খুলেছেন বিক্রান্ত। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরোটাই গুঞ্জন। এ রকম কিছুই ঘটেনি।

এই প্রসঙ্গে বিক্রান্ত একটি বার্তাও দিয়েছেন। সেখানে পরিষ্কার লেখা, “আমি কোনও দিনই ‘রামায়ণ’ ছবির অভিনেতা ছিলাম না। দায়িত্ব নিয়ে আমার সম্পর্কে ভুল খবর ছড়ানো হয়েছে। ফলে, আমার থেকে রাঘব ‘চরিত্র’ কেড়ে নিচ্ছেন, এই জায়গাটাই নেই! কী ভাবে এই গুঞ্জন ছড়াল জানি না। তবে বাস্তবে এরকম কিছুই ঘটেনি।” প্রসঙ্গত, ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। সেখানে ‘ইন্দ্রজিৎ’ হিসাবে সম্ভবত রাঘবকেই দেখা যাবে। তবে ছবিতে অভিনয় না করলেও টিম ‘রামায়ণ’কে শুভেচ্ছা জানিয়েছেন বিক্রান্ত। তাঁর কথায়, “কথা দিচ্ছি, টিকিট কেটে ছবি দেখতে যাব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement