Rishi Kapoor

গুরুতর অসুস্থ ঋষি কপূর, ভর্তি হাসপাতালে

গত বছর ক্যানসার ধরা পড়ে ঋষির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৯
Share:

ঋষি কপূর।

ক্যানসারকে জয় করে কিছু দিন আগেই বাড়ি ফিরেছিলেন অভিনেতা ঋষি কপূর। কিন্তু গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার রাত্রে তাঁকে আবার ভর্তি হতে হল নয়া দিল্লির এক হাসপাতালে।

Advertisement

ভর্তি হওয়ার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গার্লফ্রেন্ড আলিয়া ভট্টকে নিয়ে নয়া দিল্লি পৌঁছে গিয়েছেন ঋষি-পুত্র রণবীর কপূর। রয়েছেন ঋষির স্ত্রী নিতু কপূরও।

অভিনেতা আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল গতকাল। বলিউডের তাবড় তারকারা সেখানে ভিড় করলেও দেখা যায়নি ঋষি-নিতু এবং রণবীর-আলিয়াকে। তখনই জানা যায়, ঋষি কপূরের অসুস্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তাঁরা।

Advertisement

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন ‘ত্রিনয়নীর’-র সুধা, প্রকাশ্যে এল ছবি

গত বছর ক্যানসার ধরা পড়ে ঋষির। প্রায় এক বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন কিছু দিন আগে। কিন্তু আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগে ঋষি-ভক্তরা।

Advertisement

আরও পড়ুন-জোর করে পর্ন দেখানো: নৃত্যশিল্পীর বিরুদ্ধে এ বার পাল্টা অভিযোগ গণেশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement