Ritesh deshmukh

বুকে আঁকা ছত্রপতি শিবাজী, সেই পোশাকেই মদ্যপান ও তুমুল নাচ? কটাক্ষের মুখে কী বললেন রিতেশ?

রিতেশ দেশমুখের বিরুদ্ধে ছত্রপতি শিবাজীকে অপমানের অভিযোগ। মত্ত অবস্থার রিতেশের নাচের ভি়ডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতেই অভিনেতার উপরে ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:৫৫
Share:

কী কারণে ক্ষমা চাইলেন রিতেশ দেশমুখ। ছবি: সংগৃহীত।

শৈশব থেকে ছত্রপতি শিবাজীর অনুরাগী রিতেশ দেশমুখ। এ বার নিজেই সেই চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘রাজা শিবাজী’ নামে সেই ছবি মুক্তি পেয়েছে ১ মে। ছবির কথা বলতে গিয়ে বার বার কাঁদতে দেখা গিয়েছে অভিনেতাকে। পরিশ্রমও করেছেন বিস্তর। কয়েক বছরের ভাবনার ফল তাঁর এই ছবি। এ বার নাকি ছত্রপতি শিবাজীকেই অপমান করলেন তিনি? গুরুতর অভিযোগ রিতেশের বিরুদ্ধে। মত্ত অবস্থার রিতেশের নাচের ভি়ডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতেই অভিনেতার উপরে ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ।

Advertisement

ছত্রপতি শিবাজীকে নিয়ে বরাবর আবেগতাড়িত তিনি। ছবির প্রচার-ঝলক মুক্তির রিতেশ অনুষ্ঠানে বলেন, “আমাদের কাছে মহারাজ কী, তা আলাদা করে আমার বলার দরকার নেই। আমরা ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে নিঃশ্বাস নিই। শৈশবে আমরা মাটির দুর্গ বানিয়ে তার মাথায় গেরুয়া পতাকা পুঁতে দিতাম।” এখন সেই শিবাজীকেই কি অশ্রদ্ধা করলেন রিতেশ? শিবাজীর ছবি আঁকা জামা পরেই নাকি মত্ত অবস্থায় নাচানাচি করেন তিনি। যদিও রিতেশ এই অভিযোগ নস্যাৎ করেছেন।

তাঁর কথায়, ‘‘ছত্রপতি শিবাজীকে অসম্মান করার কথা আমি ভাবতেও পারি না। শুধু তা-ই নয়, ছত্রপতি শিবাজি মহারাজের ছবি সম্বলিত টি-শার্ট পরে উদ্‌যাপন করার সময়ে তাঁকে অসম্মান করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার ছিল না। আমি সিনেমাটির প্রচারের সময় ওই টি-শার্টটি ব্যবহার করেছিলাম। সম্প্রতি যে অনুষ্ঠানে আমার ভিডিয়ো দেখা যায়, সেখানে যাওয়ার সময়ে পোশাক বদল করার সময় পাইনি।’’

Advertisement

পাশাপাশি রিতেশ স্পষ্ট করেন, গত তিন বছর ধরে ক্যামেরার সামনে ও পেছনে থাকা যে সকল শিল্পী এবং সহকর্মীরা এই ছবির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে রিতেশ বলেন, ‘‘আমার ওই ভিডিয়োর জন্য যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে একজন শিবপ্রেমী হিসাবে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের সকলের জন্য বিশ্বাস, অনুপ্রেরণা এবং গর্বের প্রতীক। আমার হৃদয়ে তাঁর জন্য রয়েছে অপরিসীম শ্রদ্ধা, ভালবাসা এবং আনুগত্য। এই অনুভূতি আজও ঠিক ততটাই দৃঢ় এবং চিরকাল তেমনই থাকবে। জয় শিবরায়। আপনার, রিতেশ বিলাসরাও দেশমুখ।’’

পাশাপাশি রিতেশ নিশ্চিত করেন যে, তিনি কোনও দিন মদ্যপান করেননি। যে ভিডিয়ো দেখা যাচ্ছে, তা খানিকটা হলেও বিকৃত। যিনি ভিডিয়োটি তুলেছেন, তিনি সে দিনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন না বলেই জানান রিতেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement