Rituparna Sengupta

Rituparna Sengupta: জন্মদিনে লন্ডনে ঋতুপর্ণা, রানি মুখোপাধ্যায়ের পাশের বাড়িতে উদ্‌যাপন?

জন্মদিনে দেশ থেকে বহু দূরে ঋতুপর্ণা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১৩:৩৩
Share:

আগামী দু’সপ্তাহ লন্ডনে ঋতুপর্ণা

আর ঠিক তিন দিন। রবিবার, ৭ নভেম্বর ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে আনন্দবাজার অনলাইন জেনেছে, লন্ডনে রানি মুখোপাধ্যায়ের পাশের বাড়িতে সাময়িক অবসর যাপন করবেন অভিনেত্রী। সেখানেই জমজমাট পার্টির আয়োজন। সৌজন্য ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী।

আরও খবর, ইতিমধ্যেই ঋতুপর্ণা সপরিবারে পাড়ি জমিয়েছেন গন্তব্যে। আগামী কাল বিমান ছোঁবে লন্ডনের মাটি। সেখানে সঞ্জয় আর মেয়ে থাকবেন তাঁর সঙ্গে। দু’সপ্তাহ সেখানে ছুটি কাটিয়ে ফিরবেন সিঙ্গাপুরে। ইতিমধ্যেই এক মুঠো ছবি তাঁর ঝুলিতে। বলিউডে ‘ইত্তর’ ছবির পাশাপাশি বাংলায় তিনি কাজ করবেন পাপিয়া অধিকারীর প্রথম ছবি ‘মাদার ইন্ডিয়া’-তে। কাহিনি-চিত্রনাট্য পাপিয়ার নিজের।

Advertisement

'মাদার ইন্ডিয়া’ ছবির কেন্দ্রে রয়েছে এক সুপ্রতিষ্ঠিত নারী। সেই নারী যৌনপল্লির মেয়েদের জীবনে নিয়ে আসবে মুক্তির স্বাদ। সেই নারীচরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। ছবির বাকি অভিনেতাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে একটি বিশেষ চরিত্রে সম্ভবত রাজেশ শর্মা থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement