Roshan Singh

বছর শেষের আগে কি ফের শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন রোশন?

ভালবাসা কি ফুরিয়েও থেকে যায়? এই ভুলতে চাওয়ার বছরের শেষে  কি আরও এক বার হাতছানি দিচ্ছে ফেলে আসা দিন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১২:১৯
Share:

রোশন সিংহ।

সম্পর্কে ফাটল ধরেছে আগেই। চেষ্টা করেও তা লুকিয়ে রাখতে পারেননি শ্রাবন্তী বা রোশন । সোশ্যালে কাজিয়ার মধ্য দিয়ে বারবারই প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তাঁদের ব্যক্তিগত মনোমালিন্য। কখনও ইঙ্গিতবাহী পোস্ট করে, আবার কখনও একে অন্যের সঙ্গে ছবি সরিয়ে শিরোনামে উঠে এসেছেন তাঁরা।

Advertisement

কিন্তু ভালবাসা কি ফুরিয়েও থেকে যায়? এই ভুলতে চাওয়ার বছরের শেষে কি আরও এক বার হাতছানি দিচ্ছে ফেলে আসা দিন?

অন্তত তেমনটাই ইঙ্গিত করছে শ্রাবন্তীর স্বামী রোশন সিংহের ইনস্টাগ্রাম। রবিবার রাতে ৩টি স্টোরি পোস্ট করেন তিনি। প্রথম দুটি নেহাতই ব্যাঙ্গাত্মক হলেও, চোখ আটকে যায় তৃতীয়টিতে।
কী ছিল সেই স্ট্যাটাসে?

ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে এক যুবক। তার চারপাশে সকলে যখন নিজের সঙ্গীকে নিয়ে ভালবাসায় ব্যস্ত, তখন সে হাপুস নয়নে তাকিয়ে ভালবাসার জুটির দিকে। এই ছবির উপরেই রোশন লিখে দিলেন, ‘মাই কন্ডিশন’। অর্থাৎ, নিজের একা লাগাকেই যেন সকলের সামনে তুলে ধরতে চাইলেন রোশন।

Advertisement

রোশনের সেই স্ট্যাটাস

আরও পড়ুন: বিবাহিত পরিচালকের সঙ্গে লিভ ইন থেকে সিলিকন ইমপ্ল্যান্ট, মোহময়ী হয়েও হারিয়ে গেলেন প্রাচী

Advertisement

এই ভুলতে চাওয়ার বছর শেষের আগে কি অভিমানের বরফ গলছে? আবার কি একসঙ্গে দেখা যাবে দু’জনকে ?

সেই বিষয়ে যদিও রোশন কোনও কথা বলেননি। অন্য দিকে শ্রাবন্তীর ইনস্টাগ্রামও এই মুহূর্তে নিশ্চুপ। শ্যুটিং-এর বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেও, সম্পর্ক নিয়ে মনে প্রশ্ন জাগানো কোনও ইঙ্গিত করেননি অভিনেত্রী।

আরও পড়ুন: ‘মনেরও শরীর খারাপ হয়’, দীপিকার পর অবসাদ নিয়ে সরব স্বস্তিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement