Saif Ali khan on Ibrahim ali khan

‘যা সুবিধা পেয়েছে, সেটাই অনেক’! জন্মদিনের পরেই ছেলে ইব্রাহিমকে নিয়ে কেন এমন মন্তব্য সইফের?

ইব্রাহিমের ২৫ বছরের জন্মদিনের পরেই বাবা সইফ ঘোষণা করলেন, তিনি ছেলের পিছনে ঢাল হয়ে দাঁড়াতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:০০
Share:

ইব্রাহিমকে নিয়ে কী বললেন সইফ? ছবি: সংগৃহীত।

একটা সময়ের পরে সন্তানদের জীবনে হস্তক্ষেপ বন্ধ করা উচিত এবং তখন মা-বাবাদের মানিয়ে নিতে কষ্ট হয় বলেই মত সইফ আলি খানের। কিন্তু, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই নিজেকেই লড়তে হয়, মনে করেন অভিনেতা। তাই ছেলে ইব্রাহিম আলি খানকে বলিউডে প্রতিষ্ঠিত করাতে বিশেষ কোনও সাহায্য করতে চান না। ইব্রাহিমের ২৫ বছরের জন্মদিনের পরেই সইফ ঘোষণা করলেন, ছেলের পিছনে ঢাল হয়ে দাঁড়াতে পারবেন না।

Advertisement

অমৃতা সিংহের সঙ্গে সইফের দুই সন্তান— সারা ও ইব্রাহিম। এখন তিনি করিনা কপূর খানের সঙ্গে দাম্পত্যে রয়েছেন। তাঁদেরও দুই সন্তান— তৈমুর ও জেহ্। প্রথম দুই সন্তান প্রসঙ্গে সইফ বলেন, “আমার মনে হত, আমি সব ঠিক করে দিতে পারব। কিন্তু সন্তানদেরও লড়াই করে নিজের যাত্রাপথ বুঝে নেওয়া উচিত।”

দিনকয়েক ধরেই সারার অভিনয়জীবনের ব্যর্থতা নিয়ে হাসাহাসি করছেন ওরি। অন্য দিকে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়াঁ’ও মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। দ্বিতীয় ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে বাবা হয়ে ছেলের হাতে ধরে সব করিয়ে দিতে চান না। সইফের কথায়, ‘‘আমার মনে হয় তারকাসন্তানেরা তাঁদের পরিবারিক পরিচিতির কারণে অনেক সুবিধা পান। যে সমস্ত ছেলেমেয়ে ততটা সৌভাগ্যবান নয়, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে প্রতিষ্ঠিত হলে আলাদা ভাল লাগা তৈরি হয়। তাই বাবা হিসাবে ইব্রাহিমের পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার কিংবা ওর হাত ধরে থাকার প্রয়োজন বোধ করি না। কারণ, ও এমনিই যথেষ্ট সুবিধা পেয়েছে, সেটাই অনেক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement