Salman Khan

এখনও কৌমার্য ভঙ্গ হয়নি, দাবি সলমনের, ৬০-এ বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করায় কী প্রশ্ন করলেন টুইঙ্কল?

মাসকয়েক পরেই ৬০-এ পা দেবেন। যদিও বয়সটা কোনও ব্যাপার নয় তাঁর কাছে। এই বয়সে এসে সন্তানসুখ পেতে চান সলমন। অভিনেতার এমন ইচ্ছা শুনে পাল্টা জবাব দিলেন টুইঙ্কল খন্না।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪
Share:

সলমনের সন্তান বড় করবেন কে? ছবি: সংগৃহীত।

দু’বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাঁকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। তার পর থেকেই দ্বিগুণ করা হয় তাঁর নিরাপত্তা। এমন অনিশ্চিত জীবন নিয়ে নাকি কোনও নারীর সঙ্গে নিজেকে জড়াতে চান না। যদিও একটা ইচ্ছা তাঁর রয়েছে। তিনি বাবা হতে চান। আর মাসকয়েক পরেই ৬০-এ পা দেবেন। তবে অভিনেতার সন্তানের বাবা হওয়ার ইচ্ছা শুনে পাল্টা জবাব দিলেন টুইঙ্কল খন্না।

Advertisement

সম্প্রতি টুইঙ্কল ও কাজলের শোয়ে অতিথি হয়ে আসেন সলমন। সেখানেই অভিনেতা তাঁর মনের কথা জানান। এমনিতেই বাচ্চাদের খুব ভালবাসেন অভিনেতা। বোনের ছেলেমেয়েকে আগলে রাখেন। তিনি ভাই আরবাজ় খান ও সোহেল খানের ছেলেদের প্রতি একইরকম স্নেহশীল। সলমন নিজে একটি চ্যাট শোয়ে এসে দাবি করেন, এখনও কৌমার্য রক্ষা রেখেছেন তিনি। যদিও জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গে থিতু হওয়া হয়নি সলমনের।

পাশাপাশি, অতীতের সব সম্পর্ক ভাঙার দায় নিয়েছেন সলমন নিজেই। অভিনেতা বলেন, ‘‘একদিন আমার অনেকগুলো সন্তান হবে। খুব শীঘ্রই হবে সেটা।’’ সলমনের এমন ইচ্ছার কথা শুনে অভিনেতাকে টুইঙ্কল বলেন, ‘‘তোমার নিশ্চয়ই এক ডজন সন্তান আছেও হয়তো।’’ পাল্টা সলমন বলেন, ‘‘থাকলে তুমি নিশ্চয়ই জানতে।’’

Advertisement

এই বয়সে সলমনের সন্তান হলে তাঁর দেখাশোনার দায়িত্ব নেবে কে, রসিকতার মাঝে জানতে চান টুইঙ্কল। তাতেই সলমন জানান, তাঁর অনেক বড় পরিবার। গোটা পরিবার মিলে সন্তান মানুষ করে দেবে। কোনও চিন্তা নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement