Health Updates Of Salim Khan

মস্তিষ্কে রক্তক্ষরণ, ভেন্টিলেশনে সেলিম খান, অস্ত্রোপচার হতে পারে সলমন খানের বাবার?

খবর, রক্তচাপ বেড়ে গিয়েছিল প্রবীণ চিত্রনাট্যকারের। তা থেকেই মস্তিষ্কের ডান দিকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০
Share:

কেমন আছেন সেলিম খান? ছবি: সংগৃহীত।

হাসপাতালে ভর্তি প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আচমকাই রক্তচাপ বেড়ে গিয়েছিল তাঁর। মস্তিষ্কের ডান দিকে রক্তক্ষরণ হয়েছে বলেও খবর। বুধবার মস্তিষ্কে অস্ত্রোপচার হতে পারে সলমন খানের বাবার।

Advertisement

বলিউডের তারকা, সলমনের অগণিত অনুরাগী সেলিমের বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে উদ্‌গ্রীব। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টায় হাসপাতাল থেকে প্রবীণ চিত্রনাট্যকারের স্বাস্থ্য সম্পর্কিত বিবৃতি দেবেন চিকিৎসকের একটি দল।

মঙ্গলবার মুম্বইয়ের প্রথম সারির একটি হাসপাতালে ভর্তি করা হয় সেলিমকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রক্তচাপ বেড়ে যাওয়ায় মস্তিষ্কের রক্তবাহী শিরা ছিঁড়ে গিয়েছিল তাঁর। অভ্যন্তরীণ রক্তপাত হতে থাকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত চিকিৎসা শুরু হয় তাঁর। প্রথমে আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। গত সন্ধ্যায় চিকিৎসকের একটি দল বিবৃতিতে জানান, অবস্থা স্থিতিশীল প্রবীণ চিকিৎসকের। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেলিম খানের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাঃ বিনয় চহ্বান (স্নায়ু বিশেষজ্ঞ), ডাঃ অজিত মেনন (কার্ডিয়োলজিস্ট), ডাঃ নীতিন ডাঙ্গে (নিউরোসার্জন) এবং ডাঃ বিনীত আহলুওয়ালিয়ার সমন্বয়ে গঠিত একটি চিকিৎসকদল। এ কথা বিবৃতিতে জানান ডাঃ জলিল পার্কার।

Advertisement

সেলিমের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর বড় ছেলে সলমন, কন্যা অর্পিতা খান শর্মা-সহ পরিবারের প্রত্যেক সদস্য এবং বলিউড। অনেক রাত পর্যন্ত সলমনকে হাসপাতাল চত্বরে দেখা যায়। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে যান তাঁর অপর দুই ছেলে, দুই স্ত্রী ও নাতি-নাতনিরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement