Shah Rukh Khan

শাহরুখের থেকে কোটি কোটি টাকার ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে! মুম্বই হাই কোর্টে কী বললেন তিনি?

সোমবার, ২৩ মার্চ মুম্বই হাই কোর্টে ওয়াংখেড়ে জানান, তিনি কোনও দিন শাহরুখের কাছে ঘুষ চাননি। এই প্রসঙ্গে কী বললেন তাঁর আইনজীবী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৯:৪৫
Share:

সমীর ওয়াংখেড়ে শাহরুখ-আরিয়ান বিতর্কে কী বললেন? ছবি: সংগৃহীত।

সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়া খানকে বাঁচানোর জন্য ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। এ বার মুম্বই হাই কোর্টকে কী জানালেন সমীর?

Advertisement

২৩ মার্চ, সোমবার মুম্বই হাই কোর্টে ওয়াংখেড়ে জানান, তিনি কোনও দিন শাহরুখের কাছে ঘুষ চাননি। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, ২০২৩ সালের মে মাসে যে আবেদন সিবিআই করেছিল, তা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ, এই অভিযোগের ভিত্তিতে যথাযথ প্রমাণ সিবিআইয়ের কাছে নেই।

আইনজীবীর আরও দাবি, এনসিবি একটি তথ্যের ভিত্তিতে ‘কর্ডেলিয়া’ ক্রুজ়ে তল্লাশি চালানো হয় এবং আইন মেনে আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ১১ মে, সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ সমীর ছাড়াও নাম রয়েছে দুই বেসরকারি ব্যক্তি এবং এক জন সরকারি অফিসারের। সেই অভিযোগে বলা হয়, শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন তাঁরা, যা পরে কমিয়ে ১৮ কোটি টাকা করা হয়।

Advertisement

প্রসঙ্গত, কিছু দিন আগে শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সমীর। তাঁর দাবি ছিল, আরিয়ানের ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ আসলে খুব হিসাব কষে তৈরি করা হয়েছে। মূলত তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এমন ছবি তৈরি করা হয়েছে বলে দাবি করেন সমীর। তিনি শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেন। যদিও দিল্লি হাই কোর্ট সমীরের আবেদন একেবারে বাতিল করে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement