Sameera Reddy

‘বোকা, দুর্বল বলে হেনস্থা হতে হয়েছিল’, ছোটবেলার কোন তিক্ত স্মৃতি এখনও তাড়া করে অভিনেত্রী সমীরাকে?

সম্প্রতি, নিজের ছোটবেলার সমস্যার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী সমীরা রেড্ডী। বন্ধুদের কাছেই হাসির পাত্রী হয়ে উঠেছিলেন তিনি। নেপথ্যে ছিল কোন ঘটনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৩২
Share:

সমীরা রেড্ডীকে কেন হেনস্থার সম্মুখীন হতে হয়? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে অভিনেতা হৃতিক রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় অনেক ধরনের সমস্যায় ভুগতেন তিনি। তাই আত্মবিশ্বাসের অভাবও তৈরি হয়েছিল। যা ভাঙতে বেশ অনেক দিন সময় লেগেছিল। তেমনই একটি ঘটনা ঘটেছিল অভিনেত্রী সমীরা রেড্ডীর সঙ্গেও। অভিনেত্রীর তৈরি বিভিন্ন ভিডিয়ো বর্তমানে মনোরঞ্জন করে দর্শকের। এই সমীরারই এককালে আত্মবিশ্বাসের অভাব ছিল।

Advertisement

সম্প্রতি, নিজের ছোটবেলার সমস্যার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সমীরা বললেন, “ছোটবেলায় স্পষ্ট করে কথা বলতে সমস্যা হত আমার। তোতলা ছিলাম। যাঁর ফলে অনেক সময়ই আমাকে হাসির খোরাক হতে হত। আমাকে অনেকেই দুর্বল মনে করত। বন্ধুরা নানা ধরনের নামে ডেকে মশকরা করত আমাকে নিয়ে। মাঝে মাঝে তো ‘বুদ্ধু’ বলেও ব্যঙ্গ করা হত।” অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনা শিশুমনে কতটা খারাপ ভাবে প্রভাব ফেলতে পারে, তা তিনি অনুভব করতে পারেন।

সমীরা যোগ করেন, “এখনও যদি কথা বলতে গিয়ে আমার শব্দ জড়িয়ে যায়, অস্বস্তি হয়। বিশেষত যদি সেই সমস্যা নিয়ে কেউ আমার সামনে প্রতিক্রিয়া দেয়, তা হলে তো আরও সমস্যায় পড়তে হয়। কী করব তখন বুঝতে পারি না।” সমীরা জানিয়েছেন, কারও ছোটবেলায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তা হলে তাঁর আত্মবিশ্বাস তৈরি হতে সময় লাগে। যা মানসিক স্বাস্থ্যের উপরেও বিপুল প্রভাব ফেলে। তাই নিজের সন্তানদের সেই ভাবেই বড় করছেন অভিনেত্রী। সারা ক্ষণ তিনি তাদের সঙ্গে কথা বলেন, বোঝার চেষ্টা করেন নিজের সন্তানদের চাওয়া-পাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement