FIFA World Cup 2026

বিশ্বকাপের একটি ম্যাচ মাঠে গিয়ে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নিশ্চিত করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

গত বছর মেট লাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চেলসি এবং প্যারিস সঁ জরমঁ ম্যাচ উপভোগ করেন। শেষে চেলসির অধিনায়ক রিসি জেমসের হাতে ট্রফি তুলে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০০:৫০
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বিশ্বকাপের প্রথম টিকিট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের গ্রুপ পর্বের অর্ধেকের বেশি হয়ে গেলেও একটি ম্যাচও দেখতে আসেননি ট্রাম্প। তা নিয়ে তৈরি হয় জল্পনা। ইনফান্তিনো জানিয়েছেন, একটি ম্যাচ দেখবেন বলে নিশ্চিত করেছেন মূল আয়োজক দেশের প্রেসিডেন্ট।

Advertisement

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ট্রাম্প। অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট। খেলার পর চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপও তুলে দেবেন তিনি। সাধারণত বিশ্বচ্যাম্পিয়নদের ট্রফি দেন ফিফা সভাপতি। এ বার সেই প্রথা পরিবর্তন হচ্ছে। এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি বলেছেন, ‘‘আমরা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বসে ফাইনাল দেখব এবং চ্যাম্পিয়নদের ট্রফি দেব। আমরা সব সময় একসঙ্গেই আছি।’’

গত বছর এই মেট লাইফ স্টেডিয়ামেই ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন ট্রাম্প। চেলসি এবং প্যারিস সঁ জরমঁ ম্যাচ উপভোগ করেন। শেষে চেলসির অধিনায়ক রিসি জেমসের হাতে ট্রফিও তুলে দেন। ট্রফি দেওয়ার পর কিছুক্ষণ মঞ্চেই দাঁড়িয়েছিলেন ট্রাম্প। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement