shah rukh khan

‘সব কিছু যেন হাতের বাইরে বেরিয়ে গেল’! শাহরুখকে নিয়ে অজমের শরিফে কী ঘটেছিল? জানালেন দেহরক্ষী

মানুষের এমন ঢল নেমেছিল যে, ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল শাহরুখকে। কী ভাবে সে দিন অজমের শরিফে পরিস্থিতি সামাল দেওয়া হয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৯:২৫
Share:

শাহরুখ খানের সঙ্গে কী ঘটেছিল সে দিন? ছবি: সংগৃহীত।

বলিউডে তারকাদের সঙ্গে দেহরক্ষীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। কারণ অভিনেতা যখন প্রকাশ্যে আসেন, তাঁর নিরাপত্তার সমস্ত দায়িত্ব থাকে দেহরক্ষীদের। তেমনই বলিউডের এক জনপ্রিয় নিরাপত্তারক্ষী হলেন ইউসুফ ইব্রাহিম। খুব কাছ থেকে পেয়েছেন শাহরুখ খানকে। অজমের শরিফ গিয়ে শাহরুখকে নিয়ে কোন বিপদে পড়েন ইউসুফ?

Advertisement

২০১১ সালের ঘটনা। আইপিএল-এর খেলা চলছে। এর মধ্যেই বিরতি পেয়ে রাজস্থানের অজমের শরিফে যান শাহরুখ খান। সে দিন শাহরুখের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইউসুফ ইব্রাহিম। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সে দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। সে দিন অজমের শরিফে মানুষের এমন ঢল নেমেছিল যে, ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল শাহরুখকে।

ইউসুফ বলেছেন, ‘‘আইপিএল-এর সময়ে অজমের শরিফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছোনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সে দিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। নমাজ পড়ার সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে। আর শাহরুখ স্যারকে দেখে দর্শনার্থীদের ভিড় যেন উপচে পড়ছে। লোকজন ধাক্কা মারতে মারতে যেন দরগার ভিতর ঢুকিয়ে দেবে। একটা সময় বুঝতে পারি, সবটা আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতেও মাথা গরম করেননি শাহরুখ। তখনও মাথা ঠান্ডা তাঁর।’’

Advertisement

সে দিন অজমের শরিফে শাহরুখকে ছুঁয়ে দেখার উন্মাদনা এমন পর্যায় পৌঁছোয় যে, লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ইউসুফ জানান, এমন প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে জানেন শাহরুখ। কারণ তিনি বোঝেন, দর্শকরা ঠিক কতটা ভালবাসে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement