Shakti Kapoor

শক্তি কপূরের ‘মৃত্যু’র খবরে তোলপাড় চারিদিক, কথা কানে যেতেই কী বললেন প্রবীণ অভিনেতা?

গত ২৪ ঘণ্টায় অভিনেতা শক্তি কপূরের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই কথা কানে যেতেই নড়েচড়ে বসেছেন অভিনেতা। কী বলেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১২:২০
Share:

শক্তি কপূরের কী প্রতিক্রিয়া? ছবি: সংগৃহীত।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের মনে সব সময়েই কৌতূহল থাকে। তাঁরা কোথায় গেলেন? কী ঘটছে তাঁদের রোজের জীবনে? অতিরিক্ত আগ্রহের বশে অনেক সময় ভুল খবরও রটে যায়। যেমন, গত ২৪ ঘণ্টায় অভিনেতা শক্তি কপূরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই খবর কানে যেতেই নড়েচড়ে বসেছেন অভিনেতা। কী বলেছেন?

Advertisement

একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন প্রবীণ অভিনেতা। যেখানে তিনি জানিয়েছেন যে, তিনি একেবারেই সুস্থ আছেন। ভুয়ো খবর ছড়ানোর জন্য বিরক্তিও প্রকাশ করেন শক্তি। অভিনেতা বলেন, “দয়া করে চিন্তিত হবেন না। আমার মৃত্যুর ভুয়ো খবর রটানো হয়েছে। আমি একদম সুস্থ ও সতেজ আছি। না সাইবার ক্রাইমে অভিযোগ জানাব না। সেই ইচ্ছা নেই আমার।” অনুরাগীদের তিনি ভুয়ো খবর এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে শক্তিই প্রথম নন। বলিউডের অনেক অভিনেতাকেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এর আগেও। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ, রজনীকান্ত, শাহরুখ খান, পরেশ রাওয়লের মতো তারকারা। এক বার তো এমনই এক খবরের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা রাজা মুরাদ। তাঁর মৃত্যুর খবর রটায়, ভয় পেয়ে যান তাঁর পরিবারের ঘনিষ্ঠেরা। সেই সময়ে রাজা জানিয়েছিলেন, তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের ভুয়ো খবর পরিবারের উপরে চাপ সৃষ্টি করে। আগামী দিনে যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তাই কড়া পদক্ষেপ করার কথা ভেবেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement