Karan Kundra

‘অনুষা আমাকে ভুলে গেলেও, আমি ভুলিনি’, প্রেম বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কর্ণ কুন্দ্রা

কর্ণ তাঁকে একাধিক বার প্রতারণা করেছেন এবং মিথ্যে কথা বলেছেন বলে দাবি করেছিলেন অনুষা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৮:২৬
Share:

অনুষা ডান্ডেকরের সঙ্গে জেসন শাহ এবং কর্ণ কুন্দ্রা

মুম্বইয়ের টেলি দুনিয়ায় জনপ্রিয় ছিল অনুষা ডান্ডেকর এবং কর্ণ কুন্দ্রার প্রেম। এক সঙ্গে ‘এমটিভি লাভ স্কুল’ সঞ্চালনা করে দর্শকদের ভালবাসা পেয়েছিলেন। কিন্তু ৩ বছরের সম্পর্কের তাল কাটে গত বছর ডিসেম্বর মাসেই। বহু দিন প্রকাশ্যে আনেননি অভিনেতা কর্ণ বা অনুষা।

Advertisement

কয়েক মাস আগে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলতে গিয়ে নিজের মনের কথা প্রকাশ করে ফেলেন অনুষা। জানা যায়, কর্ণ তাঁকে একাধিক বার প্রতারণা করেছেন। তার উপরে মিথ্যে কথা বলতেন বলেও দাবি করেছিলেন অনুষা। কিন্তু কোনও দিন নাকি ক্ষমা চাননি।

অনুষা নতুন সম্পর্কে জড়িত হয়েছেন। অভিনেতা জেসন শাহের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি দেখা গিয়েছে নেটমাধ্যমে।

Advertisement

সম্প্রতি ‘দিল হি তো হ্যাঁয়’ ওয়েবসিরিজের অভিনেতা কর্ণ উলটো সুর গাইলেন এক সাক্ষাৎকারে। তাঁর দাবি, অনুষাকে তিনি এখনও ভুলতে পারেননি। অন্য কোনও সম্পর্কে জড়িত হওয়া তো দূরের কথা! তিনি বিশ্বাস করেন, তাঁদের মধ্যে আবার সব ঠিক হবে।

কিন্তু একই সঙ্গে অনুষার অভিযোগকে অস্বীকার করলেন কুন্দ্রা। তাঁর বক্তব্য, ‘‘এর আগেও সম্পর্কে ছিলাম। কেউ কখনও আমার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছে? তা হলে আমি যখন পেশাগত ভাবে উন্নতি করছি, তখনই এ সব কথা কেন উঠছে? যা শুনছি, হাসি পাচ্ছে। ভাবি, এত ঘৃণা জন্মায় কী করে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement