Dipika kakar

চোখেমুখে ক্লান্তির ছাপ দীপিকার, পরিবারের দুঃসময় কী বললেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম?

রবিবার বেশ বিধ্বস্ত অবস্থায় দীপিকা ও শোয়েবকে হাসপাতাল ছাড়তে দেখা যায়। পরিবারের কোন অসময়ের কথা জানালেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২১:০২
Share:

(বাঁ দিকে) শোয়েব ইব্রাহিম, (ডান ডিকে) দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত।

শনিবারই অভিনেতা শোয়েব ইব্রাহিম জানান, তাঁর বাবার ফের মস্তিষ্কে স্ট্রোক হয়েছে। এমনিতেই গত বছর থেকেই দীপিকার সংসারে একের পর এক অঘটন যেন ঘটেই চলেছে। গত বছরই দীপিকার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। তার চিকিৎসা চলছে। এর মাঝেই অবশ্য বার কয়েক গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এ বার অসুস্থ অভিনেত্রীর শ্বশুর। অবস্থা বেশ সঙ্কটজনক বলে খবর। রবিবার বেশ বিধ্বস্ত অবস্থায় দীপিকা ও শোয়েবকে হাসপাতাল ছাড়তে দেখা যায়।

Advertisement

২০২১ সালে দীপিকার শ্বশুরের স্ট্রোক হয়। এর পরে একটা লম্বা সময় ধরে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সম্প্রতি আবার তাঁর স্ট্রোক হয়েছে। এই মুহূর্তে অভিনেতার বাবাকে আইসিইউ-য়ে ভর্তি করানো হয়েছে। তবে এ বার মস্তিষ্কে বিপুল রক্তক্ষরণ হয়েছে বলেই জানান অভিনেতা। বাবার স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে শোয়েব বলেন, ‘‘এর আগে যখন তাঁর স্ট্রোক হয়েছিল, তখনও একই ভাবে রক্ত জমাট বাঁধার কারণে তাঁর শরীরের বাঁ দিক অবশ হয়ে গিয়েছিল। তবে, সে সময় তিনি ভাল ভাবে সেরে উঠেছিলেন এবং কথা বলতে পারছিলেন। কিন্তু এ বার মস্তিষ্কের পিছনের অংশে রক্তক্ষরণ ও প্রচুর রক্তপাত হয়েছে। আমি যা দেখেছি, তাতে আমার মনে হচ্ছে, তাঁর দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। আপাতত রক্তচাপ নিয়ন্ত্রণে আছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন এই অবস্থায় সাধারণত ইন্দ্রিয়গুলো ঝিমিয়ে থাকে।” বাবাকে এমন অবস্থায় দেখে মন ভাল নেই শোয়েবের। এখন শুধু প্রার্থনা করছেন যাতে বাবাকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement