Deepika Padukone

দীপিকার মতো গুরুত্ব রাধিকা পাবেন না, ক্যাটরিনাও আর কাজে ফিরতে পারবেন না! কার এমন বিস্ফোরক দাবি?

শোভা জানান, দীপিকা যে মাপের অভিনেত্রী, তিনি আট ঘণ্টার দাবি জানাতে পারেন। তাঁর অথবা প্রিয়ঙ্কা চোপড়ার দাবি গুরুত্ব দিয়ে তাও শোনা হয়। কিন্তু অন্য অভিনেত্রীদের এমন দাবিতে কারও কিছু যায় আসে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:০০
Share:

দীপিকা, ক্যাটরিনা, রাধিকাকে নিয়ে কার এমন দাবি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মা হওয়ার পর নায়িকাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় দর্শকের। আগের মতো গ্রহণযোগ্যতা থাকে না অনেক সময়ে। দীপিকা পাড়ুকোন থেকে কিয়ারা আডবাণী, সকলকে নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন লেখিকা শোভা দে। দীপিকার কাজের আট ঘণ্টা দাবি নিয়েও কথা বলেন তিনি।

Advertisement

শোভা জানান, দীপিকা যে মাপের অভিনেত্রী, তিনি আট ঘণ্টার দাবি জানাতেই পারেন। তাঁর অথবা প্রিয়ঙ্কা চোপড়ার দাবি গুরুত্ব দিয়ে তাও শোনা হয়। কিন্তু অন্য অভিনেত্রীদের এমন দাবিতে কারও কিছু যায় আসে না। অন্য কোনও অভিনেত্রী এমন দাবি তুললে, তা খবরেও উঠে আসবে না। উদাহরণ দিয়ে শোভা বলেন, “অন্য কাউকে আমি দেখি না, যাঁরা এই ধরনের শর্ত নিয়ে আলোচনা করতে পারবেন। তাঁদের বদলে সহজেই অন্য কাউকে নেওয়া হবে। ধরুন, যদি রাধিকা আপটে বলেন, ‘আমি শুধু ছয় ঘণ্টা বা চার ঘণ্টা কাজ করব’, তা হলে তাতে কেউ বিশেষ গুরুত্ব দেবে না।”

মা হওয়ার পরে আগের মতো কাজ করতে পারবেন না ক্যাটরিনা কইফ ও কিয়ারা আডবাণীরা, এমন মন্তব্যও করেছেন শোভা। প্রিয়ঙ্কা, দীপিকা বা আলিয়া ভট্ট মা হওয়ার পর কাজ করছেন। তাঁদের এখনও ভাবমূর্তিতে ‘মাতৃত্ব’ বিষয়টি ফুটে ওঠে না। কিন্তু ক্যাটরিনা বা কিয়ারাকে মানুষ আর আগের নজরে দেখতে পারবেন না। তাঁর কথায়, “আমি মোটেই নিশ্চিত নই, সন্তান হওয়ার পর ক্যাটরিনা কইফ আগের মতো ফিরে আসতে পারবেন কি না। একই ভাবে, এখন কিয়ারা আডবাণীকেও মানুষ আগের মতো দেখবে কি না, সেটাও নিশ্চিত নই।”

Advertisement

প্রিয়ঙ্কা, দীপিকা ও আলিয়া সম্পর্কে শোভা বলেন, “যাঁদের নাম উল্লেখ করছেন, তাঁরা পর্দায় অসাধারণ এবং বাণিজ্যিক দিক থেকেও সফল। তাই তাঁদের গল্প আলাদা। আলিয়ার ক্ষেত্রে মানুষ তাঁকে দেখার সময় মাতৃত্বের কথা ভাবে না। তাই এঁরা দ্রুত কাজে ফিরতে পেরেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement