Shreya Ghoshal

‘পুরোপুরি বন্ধ করে দেব’, অরিজিতের পর এ বার শ্রেয়াও! ঠিক কোন সিদ্ধান্ত নিলেন গায়িকা?

অরিজিতের দেখানো পথেই হাঁটতে চলেছেন শ্রেয়া ঘোষাল। গায়িকা জানান, ‘‘মনে হয় এ বার খানিকটা বিরতি চাই, আর ভাল লাগছে না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:৫৭
Share:

(বাঁ দিকে) অরিজিৎ সিংহ, (ডান দিকে) শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতে অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না। অনুরাগীরা চমকে গিয়েছিলেন সেই ঘোষণায়। এ বার অরিজিতের পথেই কি হাঁটতে চলেছেন শ্রেয়া ঘোষাল? গায়িকা জানান, ‘‘মনে হয় এ বার খানিকটা বিরতি চাই, আর ভাল লাগছে না।’’

Advertisement

শ্রেয়া ঘোষাল ‘দেবদাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় থেকে ওড়িয়া-সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বলা যেতে পেরে, পুরুষকণ্ঠের দিক থেকে অরিজিৎ যেমন সুরকারদের পয়লা নম্বর পছন্দ, তেমনই নারীকণ্ঠে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন শ্রেয়া। তবে এ বার শ্রেয়া নাকি ক্লান্ত। তিনি অরিজিতের নেওয়া সিদ্ধান্তে অনুপ্রাণিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘‘এ বার আমারও মনে হচ্ছে বিরতি নিই। ও (অরিজিৎ) খুব সাহসের সঙ্গে সিদ্ধান্তটা নিতে পেরেছে। আসলে ও মন থেকে সত্যিকারের শিল্পী। ও এটা ভাবে না যে, সঙ্গীত থেকে কী উপার্জন করছে। ও সেটাই করে যেটা ওকে আনন্দ দেয়।’’

Advertisement

এখন বহু শিল্পী লিপ সিঙ্ক করে গাইছেন। তার ঘোর বিরোধিতা করেছেন শ্রেয়া। তিনি বলেন, ‘‘যে দিন আমাকে এই কাজটা করতে হবে সে দিন থেকে পুরোপুরি বন্ধ করে দেব গাওয়া।’’ দিন কয়েক আগেই শ্রেয়া জানান, ভবিষ্যতে তিনি ‘চিকনি চামেলি’-র মতো গান গাইবেন না। এ বার বিরতির চিন্তাভাবনা শুরু করেছেন গায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement