Alka Yagnik

হঠাৎ শ্রবণশক্তি হারানোয় গান থেকে দূরে সরেন! এখন কেমন আছেন অলকা যাজ্ঞিক? ফিরবেন কাজে?

একটি ভাইরাল সংক্রমণের জন্য শ্রবণশক্তি হারিয়েছিলেন তিনি। যার জন্য বন্ধ হয় গান গাওয়াও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১২:৩৮
Share:

কেমন আছেন অলকা? ছবি: সংগৃহীত।

একসময় বলিউডে তিনি রাজত্ব করেছেন। প্রায় চার দশক ধরে বলিউডের ছবিতে নায়িকার কণ্ঠে তাঁর গান শুনেছেন মানুষ। কিন্তু ২০২৪ সালে তাঁর কণ্ঠ হঠাৎ থমকে যায়। নিজেই ঘোষণা করেছিলেন গায়িকা অলকা যাজ্ঞিক। জানিয়েছিলেন তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। যার জেরে সঙ্গীত থেকে দূরে সরে যান তিনি। এখন কেমন আছেন অলকা?

Advertisement

একটি ভাইরাল সংক্রমণের জন্য শ্রবণশক্তি হারিয়েছিলেন তিনি। যার জন্য বন্ধ হয় গান গাওয়াও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। সেই জন্যই এখনও তিনি কাজে ফিরতে পারেননি। গায়িকার কথায়, “গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।”

কী ভাবে শ্রবণশক্তি হারিয়েছিলেন অলকা? ২০২৪ সালে একটি বিবৃতির মাধ্যমে বর্ষীয়ান গায়িকা লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’

Advertisement

অলকার এই পোস্টে মন ভেঙেছিল তাঁর অনুরাগীদের। শ্রবণশক্তির বিশেষ যত্ন নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছিলেন গায়িকা। বিশেষ করে এই প্রজন্মের উদ্দেশে তাঁর অনুরোধ ছিল, জোরালো শব্দ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। একই ভাবে দিনরাত কানে হেডফোন গুঁজে কাজ না করার পরামর্শও দিয়েছিলেন তিনি। সম্প্রতি গায়িকার জন্মদিনে তাঁর আরোগ্য কামনা করেন উদিত নারায়ণও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement