Is Diljit In Politics

এ বার কি রাজনীতিতে নাম লেখানোর পালা দিলজিতের? তিনিই কি পঞ্জাবের নতুন রাজনৈতিক মুখ?

সম্প্রতি, একটি পঞ্জাবি সংবাদপত্রে এমন সম্ভাবনা উস্কে দেওয়া হয়েছে। নেপথ্যে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে ‘জাগো পঞ্জাব মঞ্চ’-এর একটি আবেদন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৫:২৪
Share:

রাজনীতিতে দিলজিৎ দোসাঞ্জ? ছবি: ফেসবুক।

বিনোদনদুনিয়া থেকে রাজনীতির আঙিনায় আনাগোনা লেগেই থাকে। তারই সাম্প্রতিক নিদর্শন নাকি হতে চলেছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তিনি পঞ্জাবের রাজনীতিতে ‘নতুন মুখ’ হতে চলেছেন, এমন সম্ভাবনার কথা ছড়িয়ে পড়েছে। তেমন কিছুই কি ঘটতে চলেছে? বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পঞ্জাবি গায়ক-অভিনেতা। তাঁর সাফ জবাব, এই ধরনের কোনও পদক্ষেপ করছেন না তিনি।

Advertisement

পঞ্জাবি গায়ক দিলজিৎ সম্প্রতি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) স্পষ্ট ভাষায় লিখেছেন, “কখনও না। আমার কাজ সাধারণ মানুষকে বিনোদন দেওয়া। আমি আমার ক্ষেত্রে খুব খুশি। অনেক ধন্যবাদ।”

দিলজিৎকে দেখা গিয়েছে ‘বর্ডার ২’ ছবিতে। খবর, ইমতিয়াজ় আলি পরিচালিত আগামী ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’তেও ১৯৪৭ সালের দেশভাগ, দেশান্তরের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তাই কি দিলজিতের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এত জল্পনা? সম্প্রতি, একটি পঞ্জাবি সংবাদপত্রে এমন সম্ভাবনা উস্কে দেওয়া হয়েছে। নেপথ্যে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটে ‘জাগো পঞ্জাব মঞ্চ’-এর একটি আবেদন।

Advertisement

আবেদনটি দিলজিৎকে উদ্দেশ্য করে লেখা, “জাগো পঞ্জাব। দিলজিৎ দোসাঞ্জের প্রতি আবেদন। যাঁরা এখনও আশা করার সাহস রাখেন, তেমনই এক ব্যক্তিত্ব দিলজিৎ দোসাঞ্জ। যিনি প্রত্যেক পঞ্জাবির বিবেক, সাহস ও পরিবর্তনের ক্ষমতা রাখেন।” আবেদনে আরও কিছু বিষয় উল্লিখিত। যেমন, “যে ক্ষত সারবে না, যেমন পঞ্জাব সরকারের পতন। সাম্প্রদায়িক হুমকি একটি ভাইরাস, যা রাজনীতিবিমুখেরাও উপেক্ষা করতে পারেন না। ফৌজি ফ্যাক্টর, যখন সেবাই নাগরিকত্ব হয়ে ওঠে।” আবেদনের শেষে লেখা, কেন দিলজিৎ এই বিষয়গুলোর সঙ্গে মানানসই। সেই থেকেই সম্ভবত দিলজিতের রাজনীতিতে যোগদানের জল্পনা ছড়ায়, যা একেবারে নস্যাৎ করেছেন তারকা নিজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement