Tahsan Rahman Khan

বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান?

দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি। ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিথিলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৮
Share:

বাঁ দিকে তাহসান এবং ডান দিকে মিথিলা।

ঢালিউডে বিয়ের গুঞ্জন। নতুন ভাবে জীবন শুরু করার কথা বাংলাদেশের পরিচিত মুখ, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের? শোনা যাচ্ছেন তেমনটাই।

Advertisement

মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি। দাবি, ওই পারের বেশ কিছু সংবাদমাধ্যমের। কিন্তু পাত্রী কে? বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া সূত্র অনুযায়ী, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় জনৈক সংবাদ পাঠিকার সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটাতে দেখা যায় তাঁকে। সে কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ওই মানুষটিই যে তাহসানের জীবনের ‘স্পেশাল পার্সন’-দাবি করছেন অনেকেই।

তবে বাকিদের মতে এ নেহাতই গুঞ্জন, উড়ো গসিপ। কাজের জন্যই সেই সংবাদ পাঠিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবুও অনুরাগীদের মধ্যে জল্পনা থামছেই না...যদিও গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তাহসান।

Advertisement

আরও পড়ুন-সারোগেসির মাধ্যমে মা হওয়ায় পরোক্ষে শিল্পাকে বিঁধলেন রঙ্গোলি? টুইট ঘিরে বিতর্ক

দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি। ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা।

Advertisement

আরও পড়ুন-অভিষেক বচ্চনের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করছেন দিতিপ্রিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement