IIT Placement Rules

জেইই বা গেট র‌্যাঙ্ক লেখা যাবে না জীবনপঞ্জিতে! আইআইটি প্লেসমেন্ট কমিটির বিধি নিয়ে চর্চা

আর কয়েক মাসের মধ্যে আইআইটি প্রতিষ্ঠানগুলিতে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ শুরু হতে চলেছে। তার আগে জীবনপঞ্জিতে কোন তথ্য রাখতে হবে, সে সম্পর্কে বিধি স্পষ্ট করে জানাল অল আইআইটি প্লেসমেন্ট কমিটি (এআইপিসি)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:১০
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবনপঞ্জিতে জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) কিংবা গেট-এর র‌্যাঙ্ক লেখা যাবে না। আইআইটি-র পড়ুয়াদের ই-মেল মারফত এই নির্দেশ দেওয়া হয়েছে। অল আইআইটি প্লেসমেন্ট কমিটি-র (এআইপিসি) ওই বিধির বিশদ তথ্য কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের তরফে সব আইআইটি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট ই-মেলে লেখা হয়েছে, আইআইটি প্রতিষ্ঠানে প্লেসমেন্ট কিংবা ইন্টার্নশিপের জন্য পড়ুয়ারা যে জীবনপঞ্জি জমা দেবেন, তাতে যেন জেইই বা গেট-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর কিংবা র‌্যাঙ্ক উল্লেখ করা যাবে না। এ ক্ষেত্রে কোনও পরীক্ষার্থীর ওই নথিতে এমন কোনও তথ্য থাকলে, তা মুছে ফেলতে হবে।

আর কয়েক মাসের মধ্যে আইআইটি প্রতিষ্ঠানগুলিতে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ শুরু হতে চলেছে। চাকরির সুযোগ কিংবা কাজের প্রশিক্ষণে যোগদানের প্রার্থীদের মেধা এবং দক্ষতা সম্পর্কে জানতে চায় বিভিন্ন সংস্থা। ওই সব তথ্য জীবনপঞ্জিতে উল্লেখ করে দিতে হয় পড়ুয়াদের।

Advertisement

কিন্তু তাতে পরীক্ষার নম্বর কেন লেখা যাবে না, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডলে নেটাগরিকদের একাংশের দাবি, কষ্ট করে অর্জন করা নম্বর বা র‌্যাঙ্কের কথা উল্লেখ করলে কী সমস্যা হবে? এতে কি সংরক্ষিত আসনের পড়ুয়াদের কাজ পাওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে? আবার অনেকে এই বিধিকে সঠিক সিদ্ধান্ত বলেও দাবি করেছেন। তাঁদের কথায়, “কে কত নম্বর পেয়েছেন তার উপর ভিত্তি করে কোনও সংস্থাই নিয়োগ করে না। চাকরি পাওয়ার জন্য সঠিক দক্ষতা এবং মেধা থাকা প্রয়োজন। তাই সিভিতে নম্বর বা র‌্যাঙ্ক উল্লেখ করা একেবারে অপ্রাসঙ্গিক দাবি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement