Sonakshi sinha

তৃণমূলের পরাজয়, পদত্যাগ একাধিক নেতার! বাবা শত্রুঘ্নের রাজনৈতিক জীবন নিয়ে কী বললেন সোনাক্ষী?

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকেই এখন মুখ খুলছেন তৃণমূলের বিরুদ্ধে। অনেকেই পদত্যাগ করছেন। এ বার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্‌হার পরিকল্পনার কথা জানালেন মেয়ে সোনাক্ষী সিন্‌হা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:৫৪
Share:

(বাঁ দিকে) শত্রুঘ্ন সিন্হা, (ডান ডিকে) সোনাক্ষী সিন্হা। ছবি: সংগৃহীত।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে। বিধায়ক থেকে সাংসদ, অনেকেই এখন মুখ খুলছেন তৃণমূলের বিরুদ্ধে। অনেকেই পদত্যাগ করছেন। এ বার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্‌হার পরিকল্পনার কথা জানালেন মেয়ে সোনাক্ষী সিন্‌হা।

Advertisement

আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে জিতে সাংসদ হন শত্রুঘ্ন। বয়স হয়েছে তাঁর। হাঁটতে কষ্ট হয়। তবু গত বছরও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। শুধু তা-ই নয়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যর্থতার পরে ভোট পরবর্তী বৈঠকে যোগ দিতে মুম্বই থেকে কালীঘাটে এসেছিলেন শত্রুঘ্ন।

কিন্তু, দলের এমন হারের পরে কি আবার অভিনয়েই মন দেবেন তিনি? সোনাক্ষী জানান, তাঁর বাবা এমন মানুষ, যিনি নিজের মেয়ের জন্য কখনও বাড়তি কিছু করেননি। এমনকি মেয়ের হয়ে কোনও ছবির প্রযোজনা করার কথা ভাবেননি। বরং স্বজনপোষণ বিতর্কে যখন তারকাসন্তানদের দিকে বার বার আঙুল উঠেছে, তখন মেয়েকে নিজের জায়গা নিজের যোগ্যতায় তৈরির পরামর্শ দিয়েছেন। তিনি নিজের বর্তমান জীবন নিয়ে খুশি।

Advertisement

সোনাক্ষী বলেন, ‘‘বাবা তাঁর রাজনৈতিক জীবন নিয়ে এত ব্যস্ত যে, আর সিনেমায় ফেরার সম্ভাবনা নেই। শুধু তা-ই নয়, বাবা তাঁর জীবনের এই পরিবর্তনটা খুব সুন্দর ভাবে করতে পেরেছেন। তাই এই কাজটা নিয়েই তিনি থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement