Sonam Kapoor

ঐশ্বর্যাকে ‘আন্টি’ বলে সম্বোধন সোনমের! কী কারণে ওই নামে ডাকেন? ব্যাখ্যা করলেন অনিল-কন্যা

বিশ্বসুন্দরীর বয়স নিয়ে কটাক্ষ করেন সোনম কপূর! প্রকাশ্যেই তাঁকে ‘আন্টি’ সম্বোধন করে বসেন অনিল কপূরের কন্যা। দিলেন নিজের যুক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:৩২
Share:

(বাঁ দিকে) ঐশ্বর্যা রাই বচ্চন, (ডান ডিকে) সোনম কপূর। ছবি: সংগৃহীত।

প্রাক্তন বিশ্বসুন্দরী তিনি। সৌন্দর্যের জন্য সারা বিশ্বে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই ঐশ্বর্যা রাই বচ্চনকেই শরীর নিয়ে একসময়ে তির্যক মন্তব্যের শিকার হতে হয়েছে। যদিও যখনই কেউ তাঁকে ওজন নিয়ে কটাক্ষ করেছেন, তার যোগ্য জবাব দিয়েছেন ঐশ্বর্যা। এমনকি প্রাক্তন বিশ্বসুন্দরীর বয়স নিয়ে কটাক্ষ করেছিলেন সোনম কপূরও! প্রকাশ্যেই তাঁকে ‘আন্টি’ সম্বোধন করে বসেন অনিল কপূরের কন্যা। দেন নিজের যুক্তি।

Advertisement

ঐশ্বর্যা ও সোনম একই প্রসাধনী সংস্থার হয়ে প্রচার করেন। সোনম অবশ্য অনেক পরে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। ঐশ্বর্যা প্রায় দু’দশক ধরে এই বিদেশি প্রসাধনী সংস্থার সঙ্গে জড়িত। সোনম তখন সদ্য ‘কান’-এ যাওয়া শুরু করেছেন। সেই সময়ে ঐশ্বর্যাকে নিয়ে প্রশ্ন করলে তিনি নির্দ্বিধায় বলেছিলেন, ‘‘ঐশ্বর্যা আসলে আমাদের আগের প্রজন্মের আন্টি।’’ যখন সোনম ঐশ্বর্যাকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন, সেই সময়ে ঐশ্বর্যার বয়স ৩৬। সোনম তখন ২৫। বিস্তর বিতর্ক হয় সেটা নিয়ে। যদিও ঐশ্বর্যা কখনওই এই নিয়ে একটা শব্দও খরচ করেননি।

তবে সোনম পরে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে এই নিয়ে মুখ খুলেছিলেন। সোনম বলেন, ‘‘ঐশ্বর্যা আমার বাবার সঙ্গে অভিনয় করেছেন। তাই ‘আন্টি’ বলে ডেকেছি।’’ সোনমের বাবা অনিল কপূরের সঙ্গে যে দু’টি ছবি করেন ঐশ্বর্যা, সেগুলি হল ১৯৯৯ সালের হিট ‘তাল’ ও ২০০০ সালের ‘হমারা দিল আপকে পাস হ্যায়’। অনিল আশির দশক থেকে অভিনয় শুরু করেন। ‘তাল’ ঐশ্বর্যার কর্মজীবনের শুরুর দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। যদিও তত দিনে অনিল বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত নায়ক।

Advertisement

২০১৬ সালে ঐশ্বর্যা যখন বেগুনি লিপস্টিক পরে লাল গালিচায় হাঁটেন, ঝড় তোলেন। সর্বত্র ঐশ্বর্যার প্রশংসায় ভরে যায়। সেই বছর ‘কান’-এ গিয়েছিলেন সোনম। কিন্তু, প্রচারের সমস্ত আলো যেন নিজের দিকে টেনে নেন ঐশ্বর্যা। সেই সময়েই সোনম বলেন, ‘‘আমার মনে হয়, তিনি চেয়েছিলেন যে, তাঁকে নিয়ে আলোচনা হোক। সেটা সফল ভাবে করতে পেরেছেন। আর আমারও মনে হয় যে, ওঁকে দারুণ লাগছিল।’’ ঐশ্বর্যা প্রসঙ্গে বার বার নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সোনম। কিন্তু ঐশ্বর্যা কখনওই কোনও প্রতিক্রিয়া দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement