Bollywood

সোনম কপূর এ বার হলিউডে

প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পর এ বার হলিউডে পা রাখতে চলেছেন সোনম কপূর। নীরজা’র নায়িকা মার্কিন যু্ক্তরাষ্ট্রের সেরা ট্যালেন্ট এজেন্সি ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কান চলচ্চিত্র উৎসবে তাঁর উজ্জ্বল উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬
Share:

প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পর এ বার হলিউডে পা রাখতে চলেছেন সোনম কপূর। নীরজা’র নায়িকা মার্কিন যু্ক্তরাষ্ট্রের সেরা ট্যালেন্ট এজেন্সি ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
কান চলচ্চিত্র উৎসবে তাঁর উজ্জ্বল উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছিল। ফ্যাশানিস্তা সোনম বহু হলিউড তারকার থেকে পেয়েছিলেন প্রচুর কমপ্লিমেন্টও। এর আগে কোল্ডপ্লে’র মিউজিক ভিডিও-তে কিছু সময়ের জন্য অভিনয় করতেও দেখা গিয়েছিল তাঁকে। এ বার কী তাঁর হলিউড জয়ের পালা? সেটা তো সময়ই বলবে। কিন্তু আশাবাদী অনিল-কন্যা তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, বহু দিন ধরেই তিনি হলিউডে কাজ করতে চাইছিলেন। এ বার সেই আশা পূর্ণ হল।

Advertisement

আরও পড়ুন...
১৮ নভেম্বর বিয়ে করছেন সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement