Sayan Bose

সদ্য নতুন জীবন শুরু করেছেন, বিয়ের ছুটি কাটাচ্ছেন সায়ন, এর মধ্যেই নতুন ধারাবাহিকে নায়কের ফেরার জল্পনা?

সদ্য বিয়ে করেছেন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রী কর্মসূত্রে থাকেন আমেরিকায়। এখনই কি নতুন ধারাবাহিক শুরু করছেন নায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:০২
Share:

নতুন ধারাবাহিকের নায়ক হচ্ছেন সায়ন বসু? ছবি: সংগৃহীত।

তাঁকে শেষ দেখা গিয়েছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। এর মধ্যে জীবনেরও নতুন অধ্যায়ে পা দিয়েছেন অভিনেতা সায়ন বসু। শোনা যাচ্ছে, বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই আবার শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা। অন্দরের জল্পনা, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে তাঁকে? সত্যিই কি দেখা যাবে তাঁকে?

Advertisement

সদ্য বিয়ে করেছেন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রী কর্মসূত্রে থাকেন আমেরিকায়। তিনিও ফিরে যাবেন কিছু দিন পরে। ফলে যতটা পারছেন একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করছেন তাঁরা। কাজের প্রসঙ্গে সায়ন বললেন, “এখনই তো এই বিষয়ে কিছু বলতে পারব না। কারণ, অনেক কথাবার্তার পরে একটা কাজ চূড়ান্ত হয়। এ ক্ষেত্রে এখনও কিছু বলার মতো পর্যায়ে পৌঁছোয়নি।”

এই মুহূর্তে পারিবারিক সময় উপভোগ করতে চান অভিনেতা। সে ভাবে ঘুরতে যাওয়া হয়নি বিয়ের পরে। সায়ন জানালেন, বিয়ের পরেই তাঁর স্ত্রীর আমেরিকা ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধের জেরে বিমান বাতিল হয়। যার ফলে যাওয়াও স্থগিত হয়ে যায়। তার পরে স্ত্রীর শরীর খারাপ হয়ে গিয়েছিল। ফলে বাড়িতেই থাকতে হয়েছিল। তবে দু’জনেই যেহেতু দুই দেশে থাকেন তাই কাজের চাপে দেখা হওয়ার উপায় নেই। ফলে এই মুহূর্তে একে অপরের সঙ্গে সময় কাটাতেই বেশি ইচ্ছুক অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement