Madhumita Sarcar

বিয়ের পরে বড় পরিবর্তন! ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে আর দেখা যাবে না মধুমিতাকে? নীল কি থাকবেন?

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, আসতে চলেছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় সিজ়ন। নতুন মোড়কে নতুন গল্প নাকি দেখা যাবে এ বার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

ধারাবাহিকে আর দেখা যাবে না মধুমিতা এবং নীলকে? ছবি: সংগৃহীত।

এক মাসও হয়নি বিয়ে করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের কয়েক মাস আগেই ফিরেছিলেন ছোটপর্দায়। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, আর তাঁকে দেখা যাবে না ধারাবাহিকে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে আসতে চলেছে বড় পরিবর্তন। আর নাকি দেখা যাবে না মধুমিতা এবং নীল ভট্টাচার্যের কাউকেই।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, আসতে চলেছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় সিজ়ন। নতুন মোড়কে নতুন গল্প নাকি দেখা যাবে এ বার। সেই গল্পে নাকি পুরনো নায়ক-নায়িকা কাউকেই দেখা যাবে না। তাঁদের পরিবর্তে আসবে নাকি নতুন মুখ। গল্পও নাকি বদলে যাবে আদ্যোপান্ত। স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন গল্পে নাকি প্রয়োজনীয়তা ফুরিয়েছে নায়ক-নায়িকার।

যদিও, এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থা, অভিনেতা-অভিনেত্রীদের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, নতুন মুখের খোঁজ চলছে। ধারাবাহিকের নতুন সিজ়নে নাকি দেখা যাবে নতুন নায়ক-নায়িকাকে। শীঘ্রই নাকি চূড়ান্ত হবে সবটা। আর কিছু দিনের মধ্যেই এই ধারাবাহিকের নতুন কাহিনি আসতে চলেছে। শুধু নায়ক-নায়িকা নন, শোনা যাচ্ছে, পার্শ্বচরিত্রেও নাকি দেখা যাবে বড় বদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement