Karan Kundra Wedding

কৃতিকা বিয়ে করতেই এ বার ছাঁদনাতলায় কর্ণ কুন্দ্র! গোপনে প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা?

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, যুগলে গোপনে বিয়ে সেরে ফেলেছেন। বুধবার এই খবরই ছড়িয়েছে সর্বত্র। একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরেছে সমাজমাধ্যম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:৩০
Share:

কৃতিকার পরে কি এ বার গোপনে বিয়ে করলেন কর্ণ? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় যেন বিয়ের মরসুম। সদ্য বিয়ে করেছেন কৃতিকা কামরা। শোনা যাচ্ছে, এ বার নাকি বিয়ের পিঁড়িতে অভিনেতা কর্ণ কুন্দ্র। তেজস্বী প্রকাশের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তাঁর। শোনা গিয়েছিল, এক সময় কৃতিকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কৃতিকার বিয়ের পরেই কর্ণ এবং তেজস্বীর বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি তাঁরা বিয়ে সেরে ফেলেছেন।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, যুগলে গোপনে বিয়েও সেরে ফেলেছেন। বুধবার এই খবরই ছড়িয়েছে সর্বত্র। একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরেছে সমাজমাধ্যম। কেউ লিখেছেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আপনারা। অনেক শুভেচ্ছা।” আবার কেউ লিখেছেন, “জীবনের বিশেষ মুহূর্তগুলো তখনই প্রকাশ্যে আনবেন, যখন আর ক্ষতি করার মতো জায়গা থাকবে না। খুব ভাল থাকবেন আপনারা।” যদিও তেজস্বী বা কর্ণের তরফে এখনও কিছু জানানো হয়নি। তাঁরা একেবারেই নিশ্চুপ।

দর্শকের একাংশের মনে হয়েছে, যেহেতু কৃতিকা সদ্য বিয়ে করেছেন, তাই হয়তো কর্ণের বিয়েরও গুঞ্জন শুরু হয়েছে। একসময়ে কর্ণ এবং কৃতিকার সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তাঁরা কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। বরং ভাল বন্ধু বলে এড়িয়ে গিয়েছেন। কিছু দিন আগে গৌরব কপূরকে বিয়ে করেন কৃতিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement