Tollywood Gossip

দিদির সঙ্গে নাকি কথা বন্ধ টলিপাড়ার নায়িকার! কর্মক্ষেত্রে উন্নতিই কি হয়ে দাঁড়াল সমস্যার কারণ?

নিজেদের সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন দু’জনের কেউই। তবে ঘনিষ্ঠমহলে এই নিয়ে বিপুল ফিসফাস চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৯:০২
Share:

দুই বোনের মুখ দেখাদেখি বন্ধ! ছবি: সংগৃহীত।

একটা সময় তাঁদের দু’জনকে সর্বত্র একসঙ্গে দেখা যেত। শোনা যায়, টলিপাড়ায় দিদির মাধ্যমেই বোনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এখন নাকি তাঁদের দু’জনের সম্পর্কে ফাটল ধরেছে। পরস্পরের সঙ্গে কথা বলা তো দূর, দেখাসাক্ষাৎও প্রায় বন্ধ! নেপথ্যের কারণ কারও জানা নেই।

Advertisement

প্রকাশ্যে, এই বিষয় নিয়ে কেউ আলোচনা করেননি। এমনকি, নিজেদের সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতেও কেউ রাজি নন। তবে ঘনিষ্ঠমহলে এই নিয়ে বিপুল ফিসফাস চলছে। একাংশের দাবি, এক জনের উন্নতি আর এক জন সহ্য করতে পারছেন না। তাই নাকি বিবাদ তৈরি হয়েছে।

আবার এক জনের দাবি, পরিবারের অন্দরে এমন রাজনীতি মাঝে মাঝে হয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁদের দু’জনের মধ্যে সন্তানদের কেন্দ্র করে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে তাঁরা, মা এবং বাবা দু’জনের দায়িত্ব সমান ভাবে পালন করছেন। তা নিয়ে কোনও মতানৈক্য হয়নি। এই আলোচনার সূত্রপাত বিভিন্ন অনুষ্ঠানে নায়িকার দিদির অনুপস্থিতিকে কেন্দ্র করে। নায়িকার কোনও অনুষ্ঠান, ছবির প্রদর্শনী বা যে কোনও কিছুতেই দেখা যায় না তাঁকে। তাই জল্পনা ক্রমশ বেড়েছে। শোনা যাচ্ছে এই বরফ গলানোর চেষ্টা করছেন না দু’জনের কেউই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement