Sreeleela-Tilak Varma dating rumor

তিলক বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শ্রীলীলার! ঘনিষ্ঠতা বেড়েছে? নায়িকার তরফ থেকে কী উত্তর এল?

গত কয়েক মাস ধরেই শ্রীলীলা এবং তিলক বর্মাকে নিয়ে নানা জল্পনা চলছিল। গুঞ্জন, তাঁরা প্রায় এক বছর ধরে পরস্পরকে চেনেন এবং তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠতাও ক্রমশ বেড়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:২৬
Share:

শ্রীলীলা ও তিলকের সম্পর্ক এগিয়েছে কয়েক ধাপ?

ক্রীড়াজগতের সঙ্গে বিনোদনজগতের সম্পর্ক বহু দিনের। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে কেএল রাহুল আথিয়া শেট্টী। এই তালিকা লম্বা। এ বার এই তালিকায় নতুন সংযোজন শ্রীলীলা ও তিলক বর্মা। দুই তারকাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে আলোচনা চলছে। জল্পনায় মুখ খুলেছে শ্রীলীলার সহযোগী দল।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যায়, মুম্বই ইন্ডিয়ানস্‌-এর তারকা ক্রিকেটার তিলক বর্মা হোটেলের লবির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময়ে সূর্যকুমার যাদব তাঁকে মজার ছলে খোঁচা দিয়ে একটি মন্তব্য করেন। ভিডিয়োয় সূর্যকুমারকে বলতে শোনা যায়, তিলক নাকি প্রেমে পড়েছেন। এর পরই নেটাগরিকের একাংশের দাবি, সূর্যকুমারের এই মন্তব্য শ্রীলীলা ও তিলকের সম্পর্কের গুঞ্জনকেই ইঙ্গিত দিচ্ছে।

গত কয়েক মাস ধরেই শ্রীলীলা এবং তিলক বর্মাকে নিয়ে নানা জল্পনা চলছিল। শোনা যায়, তাঁরা প্রায় এক বছর ধরে পরস্পরকে চেনেন এবং তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠতাও ক্রমশ বেড়েছে। তবে এই সব জল্পনায় জল ঢেলেছে শ্রীলীলার সহযোগী দল। সংবাদমাধ্যমকে তারা বলেছে, “এই গুঞ্জন একেবারে ভিত্তিহীন ও মিথ্যা। ওদের দু’জনের মধ্যে দেখা পর্যন্ত হয়নি কখনও। তাই এই জল্পনায় এক ফোঁটা সত্যতা নেই। এই ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ হোক।”

Advertisement

এর আগেও কয়েকটি ঘটনার কারণে এই জল্পনা তৈরি হয়। একটি আইপিএল ম্যাচে শ্রীলীলার মা স্বর্ণলতাকে মুম্বই ইন্ডিয়ানস্‌-এর ক্রিকেটারদের সঙ্গে দেখা গিয়েছিল। এ ছাড়া শ্রীলীলা স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন বলেও জানা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement