Suhana Khan

ভারতীয় রাজকন্যের আবদার কিং খান কন্যার

শাহরুখ তনয়া সম্প্রতি নেটাগরিকদের কাছে মন খুলেছিলেন, তাঁর ভারতীয় শ্যামবর্ণ নিয়ে সোশ্যাল বুলিং-এর ব্যাপারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২১:৪৪
Share:

সুহানা খান।

বিদেশি রাজকন্যা তো অনেক আছেন, ভারতীয় রাজকন্যাদের রূপকথা কই! এ নিয়েই ডিজনির কাছে আবদার করলেন কিং খান কন্যা সুহানা খান।

Advertisement

শাহরুখ তনয়া সম্প্রতি নেটাগরিকদের কাছে মন খুলেছিলেন, তাঁর ভারতীয় শ্যামবর্ণ নিয়ে সোশ্যাল বুলিং-এর ব্যাপারে। জানিয়েছিলেন, ছোট থেকেই তাঁর চাপা রঙের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। ডিজনির কাছে ভারতীয় রাজকন্যার রূপকথা চেয়ে সুহানার বায়নাতেও সুহানার ছোটবেলার খারাপ অভিজ্ঞতারই প্রতিফলন দেখছেন অনুরাগীরা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই ডিজনির কাছে আবদার করেছেন সুহানা। ডিজনির জনপ্রিয় ছবি আলাদিনের চরিত্র রাজকন্যা জাসমিনের রাগী মুখের ছবি দিয়েপ্রশ্ন করেছেন, ‘ডিজনি একজন ভারতীয় রাজকন্যা বানাও এবার।’

Advertisement

ডিজনির কাছে ভারতীয় রাজকন্যার করলেন কিং খান কন্যা সুহানা খান।

সুহানার এই আর্জি মুহূর্তেই প্রচুর সমর্থন পায় নেটাগরিকদের কাছ থেকে। অনেকেই শাহরুখ তনয়ার ইনস্টা স্টোরির সুর ধরে ডিজনির কাছে একই আবেদন করেন। অবশ্য ডিজনি শেষমেশ সুহানার আবেদনে সাড়া দেয় কি না সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন: নয়া দল প্রতিষ্ঠার আগেই তদন্ত কমিশনে হাজিরা দিতে হবে রজনীকান্তকে

আরও পড়ুন: ডাব্বু রতনানীর ক্যালেন্ডার শ্যুটে অপ্সরা জ্যাকলিন ফার্নান্ডেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement