Sunil Grover

গঙ্গার ঘাটে একফালি চাদরের উপর শুয়ে সুনীল গ্রোভার, ছবি প্রকাশ্যে আসতে কী প্রতিক্রিয়া অনুরাগীদের?

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। প্রথম ঝলকে অনেকেই ভেবেছিলেন, হয়তো সুনীলের মতো দেখতে কেউ শুয়ে রয়েছেন। কিন্তু পরে বোঝা যায়, গঙ্গার ঘাটে ওই ভাবে শুয়ে ছিলেন আলোচিত অভিনেতা তথা কৌতুকশিল্পী নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৯:৫২
Share:

গঙ্গার ঘাটে সুনীলের ছবি প্রকাশ্যে আসতে কী প্রতিক্রিয়া দর্শকের? ছবি: সংগৃহীত।

পরনে হাফপ্যান্ট-টিশার্ট। গঙ্গার ঘাটে একফালি চাদরের উপরে শুয়ে রয়েছেন অভিনেতা সুনীল গ্রোভার। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। প্রথম ঝলকে অনেকেই ভেবেছিলেন, ভিডিয়োয় সুনীল নন, হয়তো ওঁর মতো দেখতে কেউ রয়েছেন। কিন্তু পরে বোঝা যায়, গঙ্গার ঘাটে ওই ভাবে শুয়ে ছিলেন আলোচিত অভিনেতা তথা কৌতুকশিল্পী নিজেই।

Advertisement

হঠাৎ কেন এমন ভিডিয়ো ভাগ করে নিলেন সুনীল? ভিডিয়োয় কী দেখা গিয়েছে? সেখানে দেখা যায়, খোলা আকাশের নীচে গঙ্গার ঘাটে অন্য ভক্তদের সঙ্গে একটি সাধারণ চাদরের উপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্ভবত, স্থানটি হৃষীকেশের ত্রিবেণী ঘাট। যদিও এই বিষয়ে অভিনেতা আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

ভিডিয়ো ভাগ করে নিয়ে সুনীল লেখেন, “তারে জ়মিন পর”। ভিডিয়োর নেপথ্যে ভক্তিমূলক গান ‘জয় কাল মহাকাল’ শোনা যায়। সুনীলের এই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পরে সর্বত্র। তাঁকে প্রশংসায় ভরিয়েছে অনুরাগীরা। এক জন লিখেছেন, “এই কারণেই সবাই আপনাকে এত ভালবাসে।” সুনীলের সারল্য ও মাটির কাছাকাছি থাকার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন অনুরাগীরা।

Advertisement

এর আগে সুনীলকে রাস্তার ধারের একটি হ্যান্ডপাম্পে কাপড় ধুতে দেখা গিয়েছিল। অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল, তিনি মাটিতে বসে রুটি বানাচ্ছেন। ময়দা মাখা থেকে শুরু করে রুটি বেলা, আগুনে সেঁকে নেওয়ার পুরো প্রক্রিয়া নিজের হাতে করেন তিনি। সেই ভিডিয়ো ভাগ করে নিয়ে তিনি লিখেছিলেন, “বন্ধুরা, রুটি খেয়ে নাও।”

সুনীলকে শেষ বার কৌতুকধর্মী অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে দেখা গিয়েছে। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন কপিল শর্মা, কিকু শারদা ও কৃষ্ণা অভিষেক।

আগামী তে সুনীলকে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ চলচ্চিত্রে দেখা যাবে। অরুণাভ কুমার ও দীপক কুমার মিশ্র পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র, তমন্না ভাটিয়া, অনূপ সোনী, দুর্গেশ কুমার ও শ্বেতা তিওয়ারী। একতা কপূর ও শোভা কপূর প্রযোজিত ছবিটি আগামী ২৮ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement