Sunny Leone on Mouni Roy

খোলা মঞ্চে স্পর্শ করা হয় মৌনীকে! ‘আপত্তিকর’ ঘটনার শিকার হয়েছেন সানি লিওনিও? মুখ খুললেন তিনি

মঞ্চে অনুষ্ঠান করার সময়ে কয়েক জন মৌনীর কোমরে হাত রাখারও চেষ্টা করেছিলেন। এমন ঘটনার শিকার কখনও সানি লিওনি হয়েছেন? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১
Share:

মৌনীর হেনস্থা নিয়ে কী বললেন সানি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কিছু দিন আগেই খোলা মঞ্চে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন মৌনী রায়। ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে কয়েক জন তাঁর কোমরে হাত রাখারও চেষ্টা করেছিলেন। এমন ঘটনার শিকার কখনও সানি লিওনি হয়েছেন? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

হরিয়ানার করনালে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মৌনী। সেখানে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। মৌনী ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, “দু’জন কাকু ছিল, যাদের দাদু হওয়ারও বয়স হয়ে গিয়েছে। তাদের উপর আমি খুব বিরক্ত হই। ওরা আমার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করে। আমার বিষয়টা ভাল লাগেনি বলে সরাসরি বলি, ‘স্যর, দয়া করে হাতটা সরান।’” বিষয়টিতে মৌনীর পাশে দাঁড়িয়েছেন সানি।

‘রাগিনী এমএমএস ২’ খ্যাত অভিনেত্রীর কথায়, “সত্যিই হয়তো লোকগুলো ওর (মৌনী) খুব কাছে চলে এসেছিল। আমার ভাল লেগেছে, মৌনী বিষয়টির প্রতিবাদ করেছে। ওর জন্য গর্বিত আমি। বিষয়টিকে ও ছেড়ে না দিয়ে সরব হয়েছে।” সানি জানান, আমেরিকায়ও বহু তারকাকে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

Advertisement

তাঁকেও কি এমন কিছু সহ্য করতে হয়েছে? সানির উত্তর, “মৌনীর মতো অভিজ্ঞতা আমার হয়নি। তা ছাড়া মঞ্চে অনুষ্ঠান করার সময়ে চারপাশে কিছু হলেও, আমি হয়তো লক্ষই করিনি। সাধারণত অনুষ্ঠান করার সময়ে আমি নিজের জগতে থাকি। সাত-আট মিনিটের অনুষ্ঠান করি। মঞ্চে যাই, অনুষ্ঠান করেই নেমে আসি। অন্য দিকে মনোযোগ দিই না।”

অনুষ্ঠানে হেনস্থার শিকার হয়ে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মৌনী। তিনি বলেছিলেন, “আমার মতো একজনকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তা হলে নতুন মেয়েদের কী অবস্থা হয় কল্পনা করতে পারছি না। আমি অপমানিত ও আতঙ্কিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement