sushmita sen

Sushmita Sen: ললিত মোদী নয়, প্রাক্তন প্রেমিকের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় ধরা দিলেন সুস্মিতা

প্রেম না থাকলেও বন্ধুত্ব থাকবে। দিয়েছিলেন প্রতিশ্রুতি। সেই কথামতো মুম্বইয়ে ফ্রেমবন্দি সুস্মিতা-রোহমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১১:২৫
Share:

প্রাক্তনের সঙ্গে ধরা দিলেন সুস্মিতা

এক মাস আগের কথা। সুস্মিতা সেন-লোলিত মোদীর সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সোমবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি৷ প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে দেখা গেল সুস্মিতাকে। সঙ্গে ছিলেন বড় মেয়ে রেনি ৷

Advertisement

মুম্বইয়ে একটি বাড়ি সাজানোর দোকানের বাইরে দেখা গেল তাঁদের। প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট থাকবে। যেমনটা কথা দিয়েছিলেন। হলও তেমনটাই। পাপারাৎজির সামনে একসঙ্গে পোজও দিলেন তাঁরা। ডিসেম্বরে জনসমক্ষে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

বিচ্ছেদের কয়েক মাস যেতে না যেতেই ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাঁর এই নতুন শুরুর জন্য প্রাক্তন রোহমান শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Advertisement

কারণ রোহমান প্রথম দিন থেকেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের প্রথম কথাই হল বন্ধুত্ব। সেই বন্ধুত্বই আরও এক বার ফ্রেমবন্দি হল। এই ছবি দেখে অনেকরই প্রশ্ন, তবে কি আবারও একসঙ্গে সুস্মিতা-রোহমান। না সেই আভাস এখনও মেলেনি।

শেষ ‘আরিয়া’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল নায়িকাকে। আপাতত ‘আরিয়া’র তৃতীয় সিজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement