Swara bhasker

‘আর কত অভিনয় করবেন!’ প্যালেস্তাইন প্রসঙ্গে প্রিয়ঙ্কাকে নিয়ে এ বার কি স্বরার কটাক্ষ? স্পষ্ট করলেন অভিনেত্রী

প্রিয়ঙ্কাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন নেটপ্রভাবী ধ্রুব রাঠী। এ বার প্রিয়ঙ্কাকে নিয়ে কি ব্যঙ্গ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:১৮
Share:

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া, (ডান দিকে) স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অস্কার পুরস্কারের মঞ্চে একটি বিভাগের পুরস্কার ঘোষণার জন্য উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা হাভিয়ের বারদেম। তিনি ‘মুক্ত প্যালেস্তাইন’-এর বার্তা দিয়েছিলেন। পাশে দাঁড়ানো প্রিয়ঙ্কা তাতে হালকা মাথা নাড়েন। সেই নিয়ে প্রিয়ঙ্কাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন নেটপ্রভাবী ধ্রুব রাঠী। এ বার প্রিয়ঙ্কাকে নিয়ে কি ব্যঙ্গ করলেন অভিনেত্রী স্বরা ভাস্করও?

Advertisement

বরাবরই নির্ভীক বলে স্বরার নামডাক আছে। সামাজিক, রাজনৈতিক নানা বিষয়ে নিজস্ব মতামত দেন স্বরা। এর জেরে একাধিক বার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি, এ সব মন্তব্যের কারণে কাজও হারিয়েছেন তিনি। তবু দমে যাননি। এ বার কি সরাসরি প্রিয়ঙ্কার দিকে আঙুল তুললেন স্বরা? সম্প্রতি একটি অনামী এক্স হ্যান্ডেল-এ স্বরার নামে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে প্রিয়ঙ্কাকে উদ্দেশ করে লেখা, ‘‘যত লোকের সামনে তুমি অভিনয় করো না কেন, তোমার মুখোশ লোকের সামনে আসবেই। তার জন্য যে পরিণতি হবে তোমার সেটারই যোগ্য তুমি।’’

স্বরার নামে এমন ‘কঠিন’ পোস্ট নিমেষে ছড়িয়ে যায়। তার পরেই টনক নড়ে স্বরার। তিনি সেই পোস্টটি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আসলে কিছু লোক মিলে এই সব বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি করেছেন। শুনুন, আমি নিজেই বিতর্ক সৃষ্টি করতে পারি। অন্যের বিষয় নিয়ে আপনাদের বক্তব্যে আমাকে টেনে আনার দরকার নেই। আমি জানি, আপনারা আমাকে নিয়ে ভীষণ ভাবেন। কারণ, আমি আপনাদের কনটেন্ট জোগান দিই।’’

Advertisement

অনেকেই ভেবেছিলেন, ধ্রুবের পর স্বরাও হয়তো কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কাকে। তবে সেই জল্পনা নস্যাৎ করলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement