Vijay Deverakonda-Rashmika Mandanna

সদ্‌গুরুর আশ্রম থেকে ঘুরে এলেন! বিজয়-রশ্মিকার বিয়ের অনুষ্ঠান কেন এড়িয়ে যাচ্ছেন তমন্না ভাটিয়া?

বর্তমানে বলিউডে বেশ কিছু কাজ করলেও বিজয়, রশ্মিকা ও তমন্না— তিনজনেরই কাজ শুরু দক্ষিণী জগৎ থেকেই। তা-ও তারকাজুটির থেকে নিমন্ত্রণ পেয়েও যাবেন না তমন্না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২
Share:

‘বিরোশ’-এর বিয়েতে নেই তমন্না! ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই সদ্‌গুরুর আশ্রমে গিয়ে শিবরাত্রি পালন করেছিলেন তমন্না ভাটিয়া। তাঁকে নাচতেও দেখা গিয়েছিল। কিন্তু বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রীতিভোজের আসরে তিনি উপস্থিত থাকবেন না। সটান নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী। কিন্তু কেন?

Advertisement

বর্তমানে বলিউডে বেশ কিছু কাজ করলেও বিজয়, রশ্মিকা ও তমন্না তিন জনেরই কাজ শুরু দক্ষিণী জগৎ থেকেই। তা-ও তারকাজুটির থেকে নিমন্ত্রণ পেয়েও যাবেন না তমন্না। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিয়ে করতে চলেছেন রশ্মিকা ও বিজয়। কিন্তু প্রীতিভোজের আসর বসছে ৪ ফেব্রুয়ারি। বিয়ে হচ্ছে উদয়পুরে। কিন্তু দক্ষিণী জগতের তারকাদের কথায় মাথায় রেখেই প্রীতিভোজের আয়োজন হায়দরাবাদে। কিন্তু থাকবেন না তমন্না।

সম্প্রতি ছবিশিকারিদের মুখোমুখি হন তমন্না। তখন তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিরোশ’-এর বিয়েতে তিনি যাচ্ছেন কি না। হাসতে হাসতে তমন্না প্রথমে শুভেচ্ছা জানান হবু দম্পতিকে। তার পরে জানিয়ে দেন, তিনি উপস্থিত থাকবেন না। কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, “শুটিং করছি এখন।” বর্তমানে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। তাই ‘বিরোশ’-এর বিয়েতে তিনি যাচ্ছেন না।

Advertisement

উল্লেখ্য, উদয়পুরে বিজয় ও রশ্মিকার বিয়ের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সন্দীপ রেড্ডী বাঙ্গা। বিজয়ের সঙ্গে তাঁর ‘অর্জুন রেড্ডী’ ও রশ্মিকার সঙ্গে তাঁর ‘অ্যানিম্যাল’ দু’টিই বক্সঅফিস হিট।

বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। উদয়পুরে পৌঁছেছেন দুই পরিবার ও ঘনিষ্ঠ পরিজন। শুরু হয়ে গিয়েছে প্রাক্‌বিবাহ আচার-অনুষ্ঠান। বুধবার হয়েছে গায়েহলুদ ও মেহেন্দির আসর। এর মধ্যে এক দিন অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করেছিলেন তাঁরা। সেখানে জাপানি খাবারের আয়োজন করেছিলেন বিজয়-রশ্মিকা। অতিথিদের জন্য বেশ কিছু মজার ব্যবস্থাও করেছেন তাঁরা। মঙ্গলবার আয়োজন করেছিলেন খেলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement