Tanisha Mukherjee

আরমানের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রকাশ্যে কুকথাও শুনেছিলেন! সেই স্মৃতি নিয়ে মুখ খুললেন কাজলের বোন তনিশা

তনিশা জানান, সেই অভিজ্ঞতা ছিল অত্যন্ত আতঙ্কের ও মানসিক ভাবে ক্লান্তিদায়ক। তিনি না বুঝেই এই বিতর্কিত রিয়্যালিটি শো-এ যোগ দিয়েছিলেন বলেও জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২১:৪৫
Share:

তনিশা মুখ খুললেন! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায় ‘বিগ বস্ ৭’-এ নজর কেড়েছিলেন। সেই রিয়্যালিটি শো-তে আরমান কোহলির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তাঁর। তা নিয়ে দীর্ঘ বিতর্কও তৈরি হয়েছিল। প্রকাশ্যে তনিশার সঙ্গে দুর্ব্যবহার করতেন আরমান। তা নিয়েও নানা আলোচনা হয়েছিল বিস্তর। অবশেষে মুখ খুললেন তনিশা।

Advertisement

তনিশা জানান, সেই অভিজ্ঞতা ছিল অত্যন্ত আতঙ্কের ও মানসিক ভাবে ক্লান্তিদায়ক। তিনি না বুঝেই এই বিতর্কিত রিয়্যালিটি শো-এ যোগ দিয়েছিলেন বলেও জানান। তখন তিনি নাকি খুবই সরল ছিলেন। তনিশার অভিযোগ, সেই সিজ়নে অনেক প্রতিযোগীই তাঁর দিদি কাজল এবং জামাইবাবু অজয় দেবগন-এর নাম ব্যবহার করতেন শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য।

এক সাক্ষাৎকারে তনিশা বলেন, “এখনও অনেক মানুষ আমাকে ‘বিগ বস্ ৭’-এর কারণেই মনে রেখেছেন। অনেকে বলেন আমি খুব সৎ ছিলাম। কিন্তু সত্যি বলতে, আমি শো-তে খুব একটা নিজের মতো করে কথা বলতে পারিনি। কারণ, ভাষা নিয়ে আমি খুব স্বচ্ছন্দ বোধ করতাম না।” তখন তিনি বেশির ভাগ সময়ে ইংরেজিতে কথা বলতেন। গত ১০-১২ বছরে তাঁর হিন্দি উন্নত হয়েছে। তনিশার দাবি, তিনি ইচ্ছা করেই অনেক বিষয়ে চুপ থাকতেন। কারণ, তিনি ঝগড়া বা এমন কোনও পরিস্থিতিতে যেতে চাইতেন না, যাতে তাঁর পরিবারের বিরুদ্ধে কিছু বলা হয়। কিন্তু, তা সত্ত্বেও অনেকেই নাকি তাঁর পরিবারকে টেনে আনতেন। আরমানও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন সেই সিজ়নে, এমন দাবি করেছিলেন অনেকেই। তাঁর কথায়, “তখন আমি খুবই সরল ছিলাম। এখন হলে আমি কখনও নিজেকে ওই পরিস্থিতিতে পড়তেই দিতাম না। এখন হলে কেউ ভাবতেই পারত না যে, আমাকে হাতিয়ার করে আমার পরিবারকে যা খুশি বলা যায়।”

Advertisement

আতঙ্ক ও নেতিবাচক বিষয়ের উপর দাঁড়িয়ে ওই অনুষ্ঠানে বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি হয়, এমনও মনে করেন তনিশা। তাঁর কথায়, “সেখানে যে বন্ধুত্বগুলো হয়, সেগুলোও অনেক সময় ‘ট্রমা বন্ড’-এর মতো। আপনি যখন ধীরে ধীরে সেই ‘ট্রমা’ থেকে বেরিয়ে আসবেন, তখন বুঝবেন ওই মানুষগুলো আসলে আপনার বন্ধু নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement