Veer Pahariya-Tara Sutaria

এপি ঢিল্লোঁর চুম্বনকাণ্ডেই ভেঙেছে প্রেম! বীরের জন্মদিনেই বিচ্ছেদে সিলমোহর দিলেন তারা?

রবিবার জন্মদিনের অনুষ্ঠান ছিল বীরের। সেই অনুষ্ঠানের দিকে তাকিয়েছিলেন অনেকে। অনুরাগীরা শেষ পর্যন্ত আশা করেছিলেন, হয়তো অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন। কিন্তু সে আশা পূর্ণ হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯
Share:

এপি-র সঙ্গে চুম্বনকাণ্ডে প্রেম ভেঙেই গেল বীর-তারার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এপি ঢিল্লোঁর অনুষ্ঠান থেকে সমস্যার সূত্রপাত। মঞ্চে প্রকাশ্যে তারা সুতারিয়ার গালে চুম্বন করেছিলেন পঞ্জাবি গায়ক। দর্শকদের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া। এই দৃশ্য দেখে নিন্দকেরা বলেছিলেন, বিচ্ছেদ ঘনিয়ে আসছে। তবে সেই সময়ে হাতে হাত রেখেই অনুষ্ঠান থেকে বেরিয়েছিলেন তারা ও বীর। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই নিন্দকদের কথাই ফলে যায়। তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। সেই জল্পনায় সিলমোহর এ বার পড়েই গেল।

Advertisement

রবিবার জন্মদিনের অনুষ্ঠান ছিল বীরের। সেই অনুষ্ঠানের দিকে তাকিয়েছিলেন অনেকে। অনুরাগীরা শেষ পর্যন্ত আশা করেছিলেন, হয়তো অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন। কিন্তু সে আশা পূর্ণ হল না। বীরের বন্ধুবান্ধব উপস্থিত থাকলেও এই দিন এলেন না তারা সুতারিয়া। এমনকি প্রেমিকের জন্মদিনে একটিও শুভেচ্ছাবার্তাও পোস্ট করেননি তারা। এর থেকেই স্পষ্ট হয়ে যায়, তারা ও বীরের প্রেম ভাঙার খবর মোটেই মিথ্যে নয়।

এপি ঢিল্লোঁর অনুষ্ঠানের পরে কটাক্ষের মুখে পড়েছিলেন তারা। নিন্দকেরা দাবি করেছিলেন, এপিকে চুমু খেতে দিয়ে প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। তার পরে দীর্ঘ বিবৃতিতে তারা জানিয়েছিলেন, তাঁর ও বীরের সম্পর্কে এ সব ঘটনা ও মন্তব্য প্রভাব ফেলতে পারবে না। কিন্তু কয়েক দিনের মধ্যেই বদলে যায় সব সমীকরণ। কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতেও একা উপস্থিত ছিলেন বীর। দেখা যায়নি তারাকে। এই জল্পনার মধ্যে একদিন বীর তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement