অভিনেত্রী অমৃতা কী বললেন? ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন অমৃতা খানবিলকর। বেশ কিছু ছবিতে আগে দেখেছে দর্শক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘‘তস্করী: দ্য স্মাগলার্স ওয়েব’ নামক সিরিজ়ে। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলার পরেও ভাল কাজের সুযোগ পেতে অভিনেত্রীকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। এখনকার কাজের প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ইদানীং এ কথা অনেক অভিনেতা, অভিনেত্রীই বলেন যে, এখন কাজের সুযোগ আসে সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যার নিরিখে। একই কথা বললেন অভিনেত্রী অমৃতাও। তিনি যোগ করলেন, “একজন অভিনেতা কেন বাদ পড়লেন কোনও ছবি বা সিরিজ় থেকে। কারণ, অনেক সময় এমনও হয়, সব চূড়ান্ত হয়ে যাওয়ার পরে জানতে পারা যায়, সেই অভিনেতা-অভিনেত্রী আর তাতে নেই। হয়তো যাঁর অনুরাগী অনেক বেশি, তাঁকেই বাছাই করা হল।”
অমৃতা জানান, অভিনেতাদের কিছু করার থাকে না এ ক্ষেত্রে। তা হলে অভিনেতাদের নিজেদের কাজ নিজেকেই প্রযোজনা করতে হবে বা পরিচালনা করতে হবে। ফলে চরিত্র হাতছাড়া হওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। এত বছরে যা যা সুযোগ পেয়েছেন তাতেই তিনি খুশি।