Dhurandhar 2

‘এ নতুন হিন্দুস্তান!’ ঝলক জুড়ে শুধুই রণবীর! ‘ধুরন্ধর ২’-তে কি প্রতিশোধের ঝড় তুলবে ‘হামজ়া’?

‘ধুরন্ধর’ শেষ হয়েছিল রণবীর সিংহের একটি সংলাপে— “এ নতুন হিন্দুস্থান। এ ঘরে প্রবেশও করবে এবং মারবেও।” এই ঝলকের শেষেও সেই দৃশ্য ফিরে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০
Share:

‘ধুরন্ধর ২’-তে আরও তীক্ষ্ণ রণবীর! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘ধুরন্ধর’ একের পর এক নজির গড়েছে। ‘ধুরন্ধর ২’ কি তা বজায় রাখতে পারবে? প্রশ্ন উঠছিল বহু দিন ধরেই। এর মধ্যেই মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলক। ছবির দ্বিতীয় ভাগে প্রতিশোধের ঝড় বইবে। ঝলক তেমনই ইঙ্গিত দিল।

Advertisement

‘ধুরন্ধর’ শেষ হয়েছিল রণবীর সিংহের একটি সংলাপে— “এ নতুন হিন্দুস্তান। এ ঘরে ঢুকে মারতেও পারে।” এই ঝলকের শেষেও সেই দৃশ্য ফিরে আসে। লম্বা চুল, পেশিবহুল চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি ও হাতে বন্দুক। এ ভাবেই দেখা যায় রণবীরকে। ছবিতে দেখা যাবে তাঁর ‘হামজ়া’ হয়ে ওঠার দিকটিও।

দর্শকের মতে, ‘ধুরন্ধর ২’-এর তীব্রতা অনেক বেশি। তবে এই ঝলক জুড়ে শুধুই রণবীর সিংহ। ‘ধুরন্ধর’-এর ঝলক মুক্তি পাওয়ার পরে দর্শক প্রশ্ন তুলেছিলেন, কেন রণবীরকে এত কম দেখানো হল? ‘ধুরন্ধর ২’-তে সেই দৃশ্য সম্পূর্ণ বদলে গেল। শুধুই হামজ়ার প্রতিশোধ এই ঝলকে। প্রথম ভাগে হামজ়ার পরিচয় তৈরি হয়েছিল রেহমান বালোচের দলে লুকিয়ে থাকা গুপ্তচর হিসাবে। এই ছবিতে সেই চরিত্রই প্রধান। সেই কারণেই কি অন্য চরিত্রগুলিকে ঝলকে রাখেননি পরিচালক আদিত্য ধর? এমনই অনুমান দর্শকের। যদিও এক ঝলক অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তকে দেখা গিয়েছে। এ ছাড়া ‘ধুরন্ধর’-এর মতোই এ বারেও আবহ সঙ্গীত বিশেষ ভাবে দর্শককে মুগ্ধ করেছে।

Advertisement

শোনা যাচ্ছে, এ বার আইএসআই প্রধান অর্থাৎ অর্জুন রামপাল অভিনীত চরিত্রের মুখোমুখি দেখা যাবে রণবীরের চরিত্র হামজ়াকে। মাধবনেরও আরও ভূমিকা রয়েছে এই ছবিতে। ‘ফ্ল্যাশব্যাক’ দৃশ্যে ফিরিয়ে আনা হবে অক্ষয় খন্নাকেও।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছিল ডিসেম্বরে। তার পরে বক্সঅফিসে ঝড় উঠেছিল। সম্প্রতি সেই ছবি ওটিটি-তে মুক্তি পেয়েছে। এ বার দ্বিতীয় ছবির প্রতীক্ষায় দিন গুনছেন দর্শক। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement