Dev

টানা ভোট প্রচার, হেলিকপ্টারে ওঠার আগেই অসুস্থ দেব! এখন কেমন আছেন অভিনেতা?

বাইরের চড়া রোদ উপেক্ষা করেই কখনও জনসভায়, কখনও আবার হুডখোলা গাড়িতে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন দেব। এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:১৬
Share:

বিমানে ওঠার আগে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দেব। ছবি: সংগৃহীত।

বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ। বাকি দ্বিতীয় দফার ভোট। জোর কদমে চলছে প্রচার। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অভিনেতা ও সাংসদ দেব। শুক্রবার প্রচারে বেরোনোর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি।

Advertisement

বাইরের চড়া রোদ উপেক্ষা করেই নাগাড়ে চলছে প্রচার। কখনও জনসভা, কখনও হুডখোলা গাড়িতে চেপে জনগণের মাঝে দেব। শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চড়ে প্রচারস্থলে যাওয়ার জন্য পৌঁছোন দেব। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে রক্তচাপ মাপা হয় তাঁর। স্বাভাবিকের তুলনায় তা খানিক কম ছিল। মাথাও একটু ঘুরছিল দেবের। যদিও, প্রাথমিক চিকিৎসার খানিকক্ষণের মধ্যেই সুস্থ বোধ করেন তিনি। তখন উড়ে যান প্রচারস্থলের উদ্দেশে।

দেবের রক্তচাপ মাপা হচ্ছে।

ঘনিষ্ঠ সূত্রের খবর, কয়েক দিন ধরেই অনিয়ম চলছে অভিনেতা-সাংসদের। বিধানসভা নির্বাচনের চাপে নাকি প্রায় নাওয়া-খাওয়া ভুলেছেন তিনি। বৃহস্পতিবারও সারা দিন প্রচার করেছেন অভিনেতা। আবার শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়েন প্রচারে। এই দিন প্রথমে রানাঘাট, তার পরে মথুরাপুর হয়ে ঘটকপুকুরের একটি এলাকায় প্রচারে যাওয়ার কথা দেবের। সূত্র বলছে, সেইমতো সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বৈশাখের তীব্র গরমে সকলেরই নাজেহাল অবস্থা। তবে আপাতত সুস্থ আছেন দেব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement