Subhashree Ganguly

গোলাপি ওয়ান পিসে কেমন নাচলেন শুভশ্রী? দেখে নিন সেই ভিডিয়ো

গত রবিবার অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এ বছরও পরিবারের, বন্ধুবান্ধবদের নিয়েই বার্থডে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ১৩:৪৩
Share:

নাচের তালে শুভশ্রী। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।

নাচতে বরাবরই বেশ ভালই পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজের সঙ্গে ‘ভাসান ডান্স’ হোক বা মহালয়ার দিন সকালে ‘মহিষাসুরমর্দিনী’... তাঁর জুড়ি মেলা ভার।

Advertisement

আবারও ভাইরাল হল শুভশ্রীর নাচের ভিডিয়ো। শেয়ার করল অভিনেত্রীরই ফ্যান ক্লাব। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাউড মিউজিকের সঙ্গে গোলাপি রঙের ‘ওয়ান পিস’ পরে বন্ধুর সঙ্গে জমিয়ে নাচছেনতিনি। অভিনেত্রীর ইমেজ ছেড়ে শুভশ্রী যেন ‘দ্য গার্ল নেক্সট ডোর’। জানা গিয়েছে, আর পাঁচ জনের মতোই সদ্য পার হওয়া জন্মদিনে হুল্লোড়ে মেতেছিলেন রাজ চক্রবর্তী ঘরণী।

দেখে নিন শুভশ্রীর নাচের ভিডিয়ো

Advertisement

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

Advertisement

গত রবিবার অর্থাৎ নভেম্বরের ৩ তারিখ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এ বছরও পরিবারের, বন্ধুবান্ধবদের নিয়েই বার্থডে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। ফ্যানেদের জন্যও বার করে নিয়েছিলেন সময়। তাঁদের সঙ্গে কেক কেটেছেন, উপভোগও করেছেন চুটিয়ে। সে সব ছবিও শেয়ার করা হয়েছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

আরও পড়ুন-ভক্ত চেয়েছিলেন সেলফি তুলতে, রেগে গেলেন রানু, কারণ...

আরও পড়ুন-ছেলেকে জড়িয়ে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত! কঙ্গনার দিদির নিন্দায় সরব নেটিজেনরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement