Mimi VS Tonoy

আইনি চিঠি পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে নতুন পদক্ষেপ! বনগাঁ থানায় মিমির বিরুদ্ধে লিখিত অভিযোগ তনয়ের

মিমির বিরুদ্ধে এত দিন কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। সেই প্রেক্ষিতেই এ বার বনগাঁ থানায় এফআইআর দায়ের করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯
Share:

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর। ফাইল চিত্র।

বনগাঁকাণ্ডে এত দিন তিনি ছিলেন কাঠগড়ায়। শুক্রবার সেই তনয় শাস্ত্রী বনগাঁ থানায় মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। আনন্দবাজার ডট কম-এর হাতে লিখিত অভিযোগের প্রতিলিপি এসেছে।

Advertisement

তনয়ের কথায়, “আইনি চিঠি এবং নোটিস পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের নয়া পদক্ষেপ। এ বার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।” তনয়ের আশা, রাজ্য সরকার, প্রশাসন এবং বিচারব্যবস্থার সমর্থন পাবেন তিনি। তবে এ বিষয়ে সন্দেহপ্রকাশ করেছেন তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর সাফ দাবি, “আমার মক্কেল মিমি চক্রবর্তীর মতো তারকা নন। তাই তাঁর লিখিত অভিযোগ নিতেই চাইছিল না বনগাঁ থানার পুলিশ।”

মিমির বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন তনয়? আইনজীবীর কথায়, “নির্দিষ্ট সময়ে না আসা, পুরো অনুষ্ঠান না করেই পুরো পারিশ্রমিক নেওয়া, আমার মক্কেলকে হেনস্থা করা, তাঁকে সংশোধনাগারে পাঠানো-সহ একাধিক অভিযোগ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে।” তরুণজ্যোতির আশা, আদালত তাঁর মক্কেল তনয়কে ন্যায়বিচার দেবে।

Advertisement

এ দিন মিমি তাঁর নতুন সিরিজ় ‘ক্যুইনস’-এর শুটিং শুরু করেছেন। পরিচালনায় নির্ঝর মিত্র। আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন মিমির আপ্তসহায়ক এবং পরিচালক। ফলে, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement