varun dhawan

Varun Dhawan: ‘বাবা’ হলেন বরুণ ধবন, ‘ছেলে’-র জন্য নাম খুঁজছেন অভিনেতা

ইনস্টাগ্রামে চারপেয়ে সন্তানের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাছে, ঘরের মেঝেতে একটি সাদা টি শার্ট পরে শুয়ে আছেন বরুণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ২২:৫৮
Share:

বরুণ ধবন।

বরুণ ধবনের পরিবারে এসেছে নতুন সদস্য। সম্প্রতি অভিনেতা পোষ্য হিসেবে বিরল প্রজাতির একটি কুকুর নিয়ে এসেছেন।

ইনস্টাগ্রামে চারপেয়ে সন্তানের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাছে, ঘরের মেঝেতে একটি সাদা টি শার্ট পরে শুয়ে আছেন বরুণ। অভিনেতার ‘ছেলে’ তাঁর চারপাশে লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করছে। ভিডিয়োটি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘পিতৃত্ব। আমার ছেলের নাম ঠিক করতে পারিনি। আমাকে সাহায্য করুন।’

জোয়া আখতার, কৃতি স্যানন, টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা ভালবাসা জানিয়েছেন বরুণের সন্তানকে। অনেকেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বরুণের অনুরাগীরা তাঁর সন্তানের নানা ধরনের নামের পরামর্শ দিয়েছেন মন্তব্য বাক্সে।

বরুণকে শেষ দেখা গিয়েছিল কমেডি ড্রামা ঘরানার ‘কুলি নম্বর ১’ ছবিতে। এর পরে তাঁকে দেখা যাবে ‘ভেড়িয়া’ এবং ‘যুগ যুগ জিও’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement