Ranjit Mallick-Koel Mallick

‘কোয়েল বুদ্ধিমতী, ওকে আলাদা করে কিছু বলার নেই’, রাজ্যসভার প্রার্থী মেয়েকে কী পরামর্শ বাবা রঞ্জিতের?

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হওয়ার পরে মন্দিরে পুজো দিতে দেখা গেল কোয়েল মল্লিককে। বাবা রঞ্জিত মল্লিক কী পরামর্শ দিলেন মেয়েকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:২৪
Share:

কোয়েলকে আলাদা কোনও উপদেশ দিলেন বাবা রঞ্জিত মল্লিক? ছবি: সংগৃহীত।

সপ্তাহের শুরুতেই স্ত্রী, মেয়ে, নাতি-নাতনিকে নিয়ে কালীঘাটে পুজো দিয়ে এলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পরে কালীঘাটে পুজো দিতে দেখা গেল কোয়েল মল্লিককে। মেয়ে কাব্য এবং ছেলে কবীরও ছিল তাঁর সঙ্গে।

Advertisement

পুজো দিয়ে ব্যস্ত কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

প্রবীণ অভিনেতা রঞ্জিত জানিয়েছেন, সব সময়ই বছরে এক বার পুজো দিতে যান তাঁরা। কালীঘাটে পুজো দিতে যাওয়া তাই নতুন কিছু নয় তাঁদের কাছে। তিনি বললেন, “এই বছর প্রথম বার আমাদের সঙ্গে গিয়েছিল কাব্য। মায়ের কাছে তো আমাদের একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে। এর থেকে আর কিছু চাওয়ার নেই।” আর মেয়ে নতুন দায়িত্ব পাওয়ার আগে তাঁকে কী উপদেশ দিলেন বাবা রঞ্জিত?

কোয়েলের প্রথম ছবি ‘নাটের গুরু’র সময় পরিচালককে ডেকে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁর মেয়ে ভাল কাজ না করলে যেন বাদ দিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রেও কি এমন কোনও কথা বলেছেন?

Advertisement

অভিনেতা যোগ করেন, “কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভাল কাজ করুক, এটাই চাওয়া।” এখন থেকেই মল্লিকবাড়িতে দোলের উৎসব শুরু হয়ে গিয়েছে। নাতি, নাতনি দু’জনেই রং খেলবে। সেই প্রস্তুতিই চলছে বাড়িতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement