NEET MDS Result 2026

প্রকাশিত হল নিট এমডিএস-এর ফল, শুরু হবে কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এ বছর নিট এমডিএস-এ নাম নথিভুক্ত করেছিলেন ৩০ হাজারেরও বেশি প্রার্থী। দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম ভাগে ১০০টি প্রশ্ন থাকে, সময় দেওয়া হয় ৭৫ মিনিট এবং দ্বিতীয় ভাগে ১৪০টি প্রশ্নের উত্তর লিখতে হয় ১০৫ মিনিটের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:৫৪
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস্‌ ইন মেডিক্যাল সায়েন্সেস (নিট) ২০২৬-এর নিট এমডিএস-এর (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিক্যাল ইন ডেন্টাল সার্জারি) ফল প্রকাশ করেছে।

Advertisement

এ বছর নিট এমডিএস-এ নাম নথিভুক্ত করেছিলেন ৩০ হাজারেরও বেশি প্রার্থী। দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম ভাগে ১০০টি প্রশ্ন থাকে, সময় দেওয়া হয় ৭৫ মিনিট এবং দ্বিতীয় ভাগে ১৪০টি প্রশ্নের উত্তর লিখতে হয় ১০৫ মিনিটের মধ্যে। নির্ধারিত সূচি অনুযায়ী ২ জুন প্রকাশ করা হল ফলাফল।

কী ভাবে দেখবেন ফলাফল?

Advertisement

১। পরীক্ষার্থীদের natboard.edu.in -এ যেতে হবে।

২। সেখানে ‘নিট এমডিএস ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে গিয়ে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

৪। এর পরই ফলাফল দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন। ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তর পড়তে চান যে পড়ুয়ারা, তাঁদের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকায় উত্তীর্ণ প্রার্থীরা নিট এমডিএস-এর ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এ বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement