Vicky Katrina Son

ভিকি ও ক্যাটরিনার ছেলে বিহানের বয়স সবে সাত মাস, কার মতো দেখতে একরত্তিকে খোলসা করলেন দাদু

ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা। যদিও এখনই সেই ইচ্ছাপূরণ হচ্ছে না। তবে নাতিকে কার মতো দেখতে হয়েছে, সেটা ফাঁস করে দেন দাদু শ্যাম কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৩:০৪
Share:

ক্য়াটরিনা নাকি বিহান কার সঙ্গে মুখের মিল রয়েছে বিহানের? ছবি: সংগৃহীত।

২০২৫ সালের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কইফ। ছেলের বয়স এখন সাত মাস। ছেলের জন্মের পর থেকে খানিক আড়ালেই ছিলেন ক্যাটরিনা। মাঝেমধ্যে উৎসবের দিনে পরিবারের সঙ্গে ছবি ভাগ করে নেন, এটুকুই। চেহারায় বেশ বদল এসেছে নতুন মায়ের। খানিক ওজনও বৃদ্ধি পেয়েছে। যদিও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। তবু এখনই সেই ইচ্ছাপূরণ হচ্ছে না অনুরাগীদের। যদিও নাতিকে কার মতো দেখতে হয়েছে, সেটা ফাঁস করে দিয়েছেন দাদু শ্যাম কৌশল।

Advertisement

তারকারা সাধারণত বছরপূর্তির পরেই সন্তানকে সামনে আনেন। চল রয়েছে তেমনই। তেমনই করেছিলেন রণবীর-আলিয়া। এমনকি, মেয়ে দুয়াকেও এক বছর বয়স হওয়ার পরেই প্রকাশ্যে আনেন দীপিকা। গুঞ্জন, ভিকি-ক্যাটও ছেলের মুখ দেখাতে পারেন আরও মাসছয়েক বাদে। এর মাঝেই বিহানকে নিয়ে বিদেশে ঘুরতে যান তারকাদম্পতি। বিমানবন্দরে বিহানের ছবি তোলার জন্য জোরাজুরি করলে ছেলের মুখ ছবিশিকারিদের দেখালেও, ছবি না তোলার অনুরোধ করলে কথা রাখেন তাঁরাও। তবু যখনই বিহানকে এক ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিকি-ক্যাট, অনুরাগীরা তখন বার বার প্রশ্ন তুলেছেন, কার মতো দেখতে হয়েছে ছেলেকে?

ভিকির বাবা জানান, ভিকির সঙ্গে বিহানের মুখের মিল রয়েছে। শ্যামের কথায়, ‘‘ও আসলে আমার জীবন বদলে দিয়েছে। কাজে ব্যস্ত থাকলে যখন ওকে কাছে পাই না কিংবা জড়িয়ে ধরতে পারি না, তখন ভিডিয়ো কলে কথা বলি। ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ থাকব বিহানকে জীবনে আনার জন্য। পৃথিবীতে সন্তানের কারণে যাঁরা ভাগ্যবান, আমি তাঁদের মধ্যে অন্যতম। ছেলে, পুত্রবধূ, নাতিকে নিয়ে ভরা সংসার।’’

Advertisement

সন্তান হওয়ার পরের অনুভূতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন ভিকি। তিনি জানান, পুত্র হওয়ার পর থেকে ফোন হাতছাড়া করতে ভয় পান তিনি। ভিকির কথায়, “এই প্রথম এমন হচ্ছে। আমার এখন খুব ভয় হয়। মনে হয়, কোনও ভাবেই ফোনটা হারিয়ে ফেলা যাবে না। আগে ফোন নিয়ে মাথাই ঘামাতাম না। কিন্তু এখন ফোনে ভর্তি আমার সন্তানের ছবি ও ভিডিয়ো। সারাদিন সেগুলি দেখি আমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement