Mahishadal Child Harassment

মহিষাদলে তিন বছরের মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত যুবক, গ্রামে অশান্তিতে জখম কয়েক জন, উত্তেজনা

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার। মহিষাদলের কাঞ্চনপুর এলাকার এক দোকানদার তাঁর দোকানের পাশে মেয়েটিকে ডেকে নির্যাতন করেন। ওই কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৩:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশুকন্যাকে শারীরিক নিগ্রহের ঘটনায় উত্তপ্ত মহিষাদল। ঘটনাস্থলে পুলিশ সুপার। গ্রেফতার অভিযুক্ত।সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তার পরেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। ‘নির্যাতিত’ শিশুর পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে অভিযুক্তের বাড়ির লোকজনের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার। মহিষাদলের কাঞ্চনপুর এলাকার এক দোকানদার তাঁর দোকানের পাশে মেয়েটিকে ডেকে নির্যাতন করেন। ওই কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বিক্ষোভের পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হন অভিযুক্ত।

অন্য দিকে, ওই গ্রেফতারির পর অভিযুক্তের কয়েক জন ঘনিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের উপর অস্ত্র নিয়ে চড়াও হন বলে অভিযোগ। ১০ থেকে ১২ জন স্থানীয় বাসিন্দা তাতে আহত হন। রক্তাক্ত অবস্থায় কয়েক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এলাকায় নতুন করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। মঙ্গলবার রাতভর পুলিশি টহলদারি চলেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, এই খবর নবান্ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

Advertisement

বুধবার পুলিশের তরফে দাবি করা হয়েছে, এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। তিনি ‘নিগৃহীত’ শিশুর পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement