Vijay Deverkonda Birthday

বিয়ের পরে প্রথম জন্মদিন বিজয় দেবরকোন্ডার, হায়দরাবাদে কোন বিশেষ আয়োজন হল?

পরনে কমলা রঙের টি-শার্ট। পাশে হাসিমুখে দাঁড়িয়ে স্ত্রী এবং মা। বাড়ির বারান্দায় এসে দাঁড়ালেন ‘বার্থডে বয়’ বিজয় দেবরকোন্ডা। নায়কের এক ঝলক দেখার জন্য অনেক দূর থেকে এসেছিলেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:১৫
Share:

জন্মদিনে হাসিমুখে পরিবারের সঙ্গে বিজয় দেবরকোন্ডা। ছবি: সংগৃহীত।

বিয়ের পরের প্রথম জন্মদিন। ফলে খানিক বেশিই আড়ম্বর, একটু বাড়তি আনন্দ। ৯মে অভিনেতা বিজয় দেবরকোন্ডার ৩৮তম জন্মদিন। স্ত্রী রশ্মিকা মন্দানা এবং পরিবারকে নিয়ে নিশ্চয়ই অনেক কিছু পরিকল্পনা করেছেন নায়ক? অনুরাগীদের একাংশের কৌতূহল একটাই। অন্য দিকে একাংশ ভিড় করলেন নায়কের বাড়ির সামনে।

Advertisement

পরনে কমলা রঙের টি-শার্ট। পাশে হাসিমুখে দাঁড়িয়ে স্ত্রী এবং মা। বাড়ির বারান্দায় এসে দাঁড়ালেন ‘বার্থডে বয়’। নায়কের এক ঝলক দেখার জন্য অনেক দূর থেকে এসেছিলেন অনুরাগীরা। এই বিশেষ দিনে অভিনেতার হায়দরাবাদের জুবিলি হিল্‌স এলাকার বিলাসবহুল বাসভবনের বাইরে সকাল থেকেই ভিড় জমান শতাধিক অনুরাগী। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা।

ভক্তদের ভালবাসার জবাবে বাড়ির বারান্দায় এসে সকলকে ধন্যবাদ জানান বিজয়। কমলা রঙের টি-শার্ট পরে ‘রণবালি’ লুক ও গোঁফে তাঁকে দেখা যায় একেবারে স্বতঃস্ফূর্ত মেজাজে। অভিনেতার পাশে ছিলেন দাঁড়িয়ে ভক্তদের উচ্ছ্বাস নিজের ক্যামেরায় বন্দি করতে দেখা গেল রশ্মিকাকে। ভক্তদের উচ্ছ্বাস দেখে নায়কের মায়ের মুখেও ছিল হাসি। বিশেষ দিনে নায়কের ভাইও তাঁদের বিয়ের বেশ কিছু অদেখা ছবি ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়কে। অনুরাগীদের সঙ্গে মজার আলাপচারিতা সারেন বিজয়-রশ্মিকা।

Advertisement

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, অনুরাগীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করছেন এবং তাঁদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন অভিনেতা। শুধু তা-ই নয়, পরে ভক্তদের সঙ্গে একটি বিশাল তিনতলা কেকও কাটেন অভিনেতা। জন্মদিন উপলক্ষে আর কি কোনও বিশেষ আয়োজন হয়েছে? সেই খবর অবশ্য এখনও প্রকাশ্যে আসেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement