Virat Kohli

জার্মান নেটপ্রভাবীর ছবিতে ‘লাইক’! বিতর্কে এ বার মুখ খুললেন বিরাটের প্রাক্তন প্রেমিকা ইজ়াবেল

বিরাটের জীবনে আসা নারীদের নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট ছড়ায়। সেই ছবিতে বিরাট-পত্নী অর্থাৎ অনুষ্কা শর্মার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লিৎজ়লাৎজ়ের ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৬:১৩
Share:

বিরাটের প্রসঙ্গে কী বললেন ইজ়াবেল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জার্মান নেটপ্রভাবী লিৎজ়লাৎজ়ের ছবিতে ‘লাইক’ করে ফের আলোচনায় উঠে এসেছেন বিরাট কোহলি। নিন্দকেরা খোঁচা দিয়ে বলছেন, ‘এ বারও কি অ্যালগরিদম্‌-এর ত্রুটির কারণেই ‘লাইক’ পড়ে গিয়েছে? এই বিতর্কে এ বার মুখ খুললেন বিরাটের প্রাক্তন প্রেমিকা ইজ়াবেল লাইট।

Advertisement

বিরাটের জীবনে আসা নারীদের নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট ছড়ায়। সেই ছবিতে বিরাট-পত্নী অর্থাৎ অনুষ্কা শর্মার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লিৎজ়লাৎজ়ের ছবি। অবনীত কৌরের ছবিতে ‘লাইক’ করেও আলোচনায় উঠে এসেছিলেন ক্রিকেটতারকা। তাই রয়েছে অবনীতের ছবিও। সেই সঙ্গে প্রাক্তন প্রেমিকা হিসাবে ইজ়াবেলের ছবিও রয়েছে সেখানে। ক্যাপশনে লেখা, “বিরাটের পছন্দ সত্যি অসাধারণ, সেটা কেউ অস্বীকার করতে পারবে না।” এই পোস্টে গিয়ে ইজ়াবেল সপাটে প্রশ্ন তোলেন, কেন বিরাটের নামের সঙ্গে আজও তাঁর নাম জুড়ে দেওয়া হয়?

ইজ়াবেল লেখেন, “১২ বছর হয়ে গিয়েছে। আপনারা কেন এখনও বেরোতে পারছেন না?” নেটাগরিকের চোখে পড়ে যায় ইজ়াবেলের এই মন্তব্য। অনেকেই তাঁর সমর্থনে কথা বলেন।

Advertisement

উল্লেখ্য, তাঁর ছবিতে ‘লাইক’ করা নিয়ে মুখ খুলেছেন লিৎজ়লাৎজ়। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার তো চক্ষু চড়কগাছ। সকালে ঘুম থেকে উঠে দেখছি, সব খবরেই আমি!” তিনি আরও যোগ করেন, “কিন্তু, তিনি কখন ছবিটা ‘লাইক’ করেছেন তা বুঝতেই পারিনি। খবর পড়ে জানলাম। চারিদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে খবর দেখে আমার একাধিক পরিচিত আমাকে সেগুলো পাঠান। আজ অজস্র মেসেজ পেয়েছি। সকলেই বেশ উচ্ছ্বসিত।” তবে বিরাটের পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement