Vishal Dadlani

বিজেপি বিধায়কের দিকে তোপ দাগলেন মহিলা! তাঁকে সমর্থন করে পদ্মশিবিরকে খোঁচা বিশালের

মুম্বইয়ের পথে অতিরিক্ত যানজটের জন্য ২১ এপ্রিল ক্ষোভ উগরে দেন এক মহিলা। নিজের গাড়ি থেকে নেমে সে দিন রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তোপ দাগেন বিজেপি বিধায়ক গিরিশ মহাজনের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৮:৫৫
Share:

পদ্মশিবিরকে খোঁচা বিশালের! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পদ্মশিবিরের বিরোধিতা বরাবরই করেন বিশাল দদলানী। সমাজমাধ্যমে কোনও রাখঢাক না রেখেই সরব হন তিনি। ফের একটি ঘটনায় বিজেপির বিরোধিতা করলেন গায়ক তথা সুরকার। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় বিজেপি বিধায়কের উপর ক্ষোভ উগরে দেন এক মহিলা। সেই মহিলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিশাল ও পরিচালক অশোক পণ্ডিত।

Advertisement

মুম্বইয়ের পথে অতিরিক্ত যানজটের জন্য ২১ এপ্রিল ক্ষোভ উগরে দেন এক মহিলা। নিজের গাড়ি থেকে নেমে সে দিন রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তোপ দাগেন বিজেপি বিধায়ক গিরিশ মহাজনের দিকে। ওই দিন মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়া নিয়ে একটি প্রতিবাদ মিছিল ছিল বিজেপির। ফলে রাস্তার বিভিন্ন দিক বন্ধ করে দেওয়া হয়। যার ফলে প্রবল যানজট তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেন এক মহিলা। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। চোখে পড়ে যায় বিশালেরও। তিনি ওই মহিলার সমর্থনে লেখেন, “আপনাকে কুর্নিশ, ম্যাম। প্রত্যেক রাজনীতিবিদের বিরুদ্ধে এই ভাবেই সব নাগরিকদের রুখে দাঁড়ানো উচিত।”

পরিচালক অশোক পণ্ডিতও একই সুরে কথা বলেছেন। মহিলার সমর্থনে তিনি বলেন, “নেতা ও রাজনীতিবিদ্‌দের এ বার বোঝা উচিত, রাস্তায় প্রবীণ ও শিশুরাও থাকেন যাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছোতে হয় অনেক কষ্ট করে। প্রবীণদের অনেকেই নানা অসুখে আক্রান্ত। এই মহিলাকে অনেক কুর্নিশ।”

Advertisement

ছড়িয়ে পড়া ভি়ডিয়োয় দেখা যাচ্ছে, ওই মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “খোলা রাস্তায় যার যা বলার বলুন। কিন্তু এখান থেকে বেরোন। যানজট তৈরি করবেন না। এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করে আছেন গন্তব্যে পৌঁছোনোর জন্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement